1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের জামাতার ফোন হ্যাক, সৌদি-আমিরাতের সঙ্গে গোপন লেনদেন স্বর্ণ-রুপার দাম আরও কমলো ‘নান্দনিকের’ ৪৯, শিল্পকলায় নাটক ও সিনেমার প্রদর্শনী তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬ বায়ুদূষণে মধ্যম সারিতে ঢাকা, শীর্ষে লাহোর ও দিল্লি ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ লড়ছে বিসিবি একাদশ দেশে এল সৌদি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা ইন্টারনেট ব্যবহারকারীর স্বাধীনতার সূচকে ৩৮ দেশের মধ্যে সবচেয়ে এগিয়েছে বাংলাদেশ: ফ্রিডম হাউস

নিজামী-আমিনীর সঙ্গীরা যুদ্ধাপরাধীদের বিচার বানচালের ষড়যন্ত্র করছে: কামরুল

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জানুয়ারি, ২০১২
  • ২১৬ Time View

আইনপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, যারা ধর্মের নামে ব্যবসা করছে, যারা নিজামী-আমিনীদের সঙ্গে আছে তারা যুদ্ধাপরাধীদের বিচার বানচালের জন্য ষড়যন্ত্র করছে। এসময় তিনি বলেন, যুদ্ধারপরাধীদের বিচার করা আমাদের একটি ফরজ কাজ।

শুক্রবার সকালে যুদ্ধাপরাধীদের বিচার জাতির প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা ও শীতবন্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সিদ্দিকবাজার যুবসংঘ ও ঢাকা ফাউন্ডেশনের যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

কামরুল ইসলাম বলেন, ‘হত্যাকারীদের বিচার করা ইসলামের নির্দেশ। ইসলাম কোনো অবস্থাতেই যারা খুন-ধর্ষণের সঙ্গে জড়িত তাদের ক্ষমা করতে বলেনি।’

তিনি আরও বলেন, বিরোধীরা ষড়যন্ত্রের ডালপালা ছড়াচ্ছে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ৭১’এ এদের পরাজিত করেছিলাম। এবার চূড়ান্তভাবে এদের পরাজিত করা হবে।

সিদ্দিকবাজার যুবসংঘের সভাপতি জসীমউদ্দিন সবুজের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহনগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদ, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এম এ করিম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ