1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিকাশ নম্বরে অভিনেত্রীর চিকিৎসার জন্য টাকা চাওয়া, জানা গেল আসল ঘটনা আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণে সরকারের সহযোগিতা চায় বিজিবিএ আসিফ মাহমুদ / বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেবো জিন্নাহর ছবি ভেঙে তৈয়ব বললেন, ‘এটা শেখ মুজিব ও ভাসানীর বাংলাদেশ’ ওমানে থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য জরুরি বার্তা ঋণখেলাপি হওয়ায় আলী আফজালকে রিহ্যাব সভাপতির পদ থেকে অব্যাহতি তিন মাসে কোটিপতি ব্যাংক হিসাব বাড়ল ৫ হাজার জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, ৪৫ জনের চাকরি দেনমোহরের টাকা চাওয়ায় বোনকে হত্যা, সিলেট থেকে গ্রেপ্তার ভাই বর্তমানে দেশজুড়ে বাকস্বাধীনতা অবারিত : সাইফুল হক | আন্তর্জাতিক গণতন্ত্র দিবস

যুক্তরাষ্ট্রে `সাদা বড়দিন`-এর উৎসবে গির্জায় গির্জায় শোক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১২
  • ১৭৭ Time View

যুক্তরাষ্ট্রের গির্জায় গির্জায় পালিত হলো শোক। নীরবতা পালন আর ২৬ বার ঘণ্টা বাজিয়ে কানেকটিকাটের স্যান্ডি হুক প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তের গুলিতে ২০ শিশুসহ ২৬ জনের মৃত্যুর শোক এভাবেই পালন করলেন যুক্তরাষ্ট্রের মানুষ।

কানেকটিকাটের গভর্নর ড্যানীয়েল মালয় অঙ্গরাজ্যের অধিবাসীদের নীরবতা পালনে যোগ দেওয়ার আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে ভবিষ্যতে এ ধরনের হত্যাকাণ্ড আর যাতে না ঘটে, সেজন্য প্রতিটি স্কুলে সশস্ত্র গার্ড নিয়োগের দাবি উঠেছে। ওয়াশিংটনের ন্যাশনাল রাইফেলস অ্যাসোসিয়েশন স্কুলের পূর্ণ নিরাপত্তার জন্য সশস্ত্র পাহারার দাবি জানিয়েছে।

এদিকে, `সাদা বড়দিন`-এর উৎসবে মেতে উঠেছে গোটা যুক্তরাষ্ট্র। বড়দিনের আগে বা বড়দিনের দিনে তুষারপাত হলে আমেরিকানরা সাধারণত এটাকে `হোয়াইট  ক্রিসমাস` বলে থাকেন।

সোমবার রাতে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে মাঝারি ধরনের তুষারপাত হওয়ায় এবার হোয়াইট ক্রিসমাসের আনন্দে মেতে উঠেছেন আমেরিকার মানুষ।

গত সোমবার রাতে ওহাইও, মিজৌরী ও ইলিনয়সে ৬ থেকে ৮ ইঞ্চি তুষারপাত হয়। এছাড়াও ওকলাহোমায় ৩ থেকে ৬ ইঞ্চি, কানেকটিকাটে ২ থেকে ৩ ইঞ্চি তুষারপাত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ