1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিকাশ নম্বরে অভিনেত্রীর চিকিৎসার জন্য টাকা চাওয়া, জানা গেল আসল ঘটনা আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণে সরকারের সহযোগিতা চায় বিজিবিএ আসিফ মাহমুদ / বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেবো জিন্নাহর ছবি ভেঙে তৈয়ব বললেন, ‘এটা শেখ মুজিব ও ভাসানীর বাংলাদেশ’ ওমানে থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য জরুরি বার্তা ঋণখেলাপি হওয়ায় আলী আফজালকে রিহ্যাব সভাপতির পদ থেকে অব্যাহতি তিন মাসে কোটিপতি ব্যাংক হিসাব বাড়ল ৫ হাজার জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, ৪৫ জনের চাকরি দেনমোহরের টাকা চাওয়ায় বোনকে হত্যা, সিলেট থেকে গ্রেপ্তার ভাই বর্তমানে দেশজুড়ে বাকস্বাধীনতা অবারিত : সাইফুল হক | আন্তর্জাতিক গণতন্ত্র দিবস

ঘরে বসে থাকার আর সময় নেই: হানিফ

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ ডিসেম্বর, ২০১২
  • ১৭৭ Time View

বিরোধীদল যেভাবে রাজপথে রক্তের হোলিখেলায় মেতেছে আমাদের আর ঘরে বসে থাকার সময় নেই তাদের রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। এ কথা বলেছেন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন সম্মেলন-২০১২ উপলক্ষে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

হানিফ আরো বলেন,  শেখ হাসিনা আরো একটি যুদ্ধ ও লড়াইয়ের ডাক দিয়েছেন সেটা হলো ক্ষুধা দারিদ্রের বিরুদ্ধে যুদ্ধ ও জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ। এই লড়াইয়ে সবাইকে শরিক হওয়ার জন্য আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন,  বিরোধীদল যতোই অপচেষ্টা করুক না কেন বাংলার মাটিতে যুদ্ধাপরাধীর বিচার হবেই।
শত বাধা আসলেও এই বিচারের কাজ সমাপ্তি হবে।

তিনি বলেন, আমরা যখন যুদ্ধাপরাধীদের গ্রেফতার করেছি তখন বিরোধীদল বলেছে আমরাও এই বিচার চাই তার আগে কখনও বিএনপি এই বিচারের কথা বলেনি।

বিএনপি এই বিচার বানচাল করার জন্য রাজনৈতিক কর্মসূচির নামে গাড়িতে আগুন দিয়ে মানুষ পোড়াচ্ছে। দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে।

বিএনপি যদি কর্মসূচির নামে দেশে নৈরাজ্য সৃষ্টি না করতো তবে দেশের প্রবৃদ্ধি আরো বৃদ্ধি পেতো, বলেন মাহবুব-উল-আলম হানিফ।

আওয়ামীলীগের এই মূখপাত্র বলেন,  বিশ্বজিৎ হত্যাকাণ্ড দুঃখজনক এই ঘটনা আমি টিভিতে দেখে সারারাত ঘুমাতে পারিনি।

তিনি বলেন, ১৯৭১ সালে এই ভাবে পাকিস্তানি হানাদার বাহিনিরা আমাদের কুপিয়ে ও খুচিয়ে মেরেছিল।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ঢাকা-১১ আসনের সাংসদ আসাদুজ্জামান খান কামাল ও টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ভিসি নিতাই চন্দ্র সূত্রধর প্রমূখ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ