1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিকাশ নম্বরে অভিনেত্রীর চিকিৎসার জন্য টাকা চাওয়া, জানা গেল আসল ঘটনা আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণে সরকারের সহযোগিতা চায় বিজিবিএ আসিফ মাহমুদ / বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেবো জিন্নাহর ছবি ভেঙে তৈয়ব বললেন, ‘এটা শেখ মুজিব ও ভাসানীর বাংলাদেশ’ ওমানে থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য জরুরি বার্তা ঋণখেলাপি হওয়ায় আলী আফজালকে রিহ্যাব সভাপতির পদ থেকে অব্যাহতি তিন মাসে কোটিপতি ব্যাংক হিসাব বাড়ল ৫ হাজার জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, ৪৫ জনের চাকরি দেনমোহরের টাকা চাওয়ায় বোনকে হত্যা, সিলেট থেকে গ্রেপ্তার ভাই বর্তমানে দেশজুড়ে বাকস্বাধীনতা অবারিত : সাইফুল হক | আন্তর্জাতিক গণতন্ত্র দিবস

যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন জন কেরি

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ ডিসেম্বর, ২০১২
  • ১৭৫ Time View

যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ম্যাসাচুসেটসের সিনেটর জন কেরিকে মনোনীত করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।

শুক্রবার কেরিকে মনোনয়ন করে ওবামা বলেন, কেরির সারা জীবনের অভিজ্ঞতা তাকে এ দায়িত্ব নেবার জন্য প্রস্তুত করেছে।

হোয়াইট হাউজে মনোনয়ন ঘোষণার সময় জন কেরিকে পাশে নিয়ে ওবামা বলেন, “কেরি আগামী বছরগুলোতে মার্কিন কূটনীতিকে দিক নিদের্শনা দেবেন।“

বিশ্ব নেতাদের ‘সম্মান ও আস্থা’ অর্জনের জন্য তিনি কেরির প্রশংসা করেন।

২০০৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন কেরি। তিনি সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছিলেন।

সিনেট দ্রুত এ মনোনয়নে সম্মতি দেবে বলে আশা প্রকাশ করেন ওবামা।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের স্থলাভিষিক্ত হবেন কেরি। হিলারি ইতোমধ্যেই ওবামা প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সুসান রাইস গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী পদে তার প্রার্থিতা পরিহার করার পর কেরিকে এ পদে মনোনীত করার সিদ্ধান্ত নিয়েছিলেন ওবামা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ