1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর গুণীজনদের সম্মাননায় এফডিসিতে ‘ফিল্ম ডিরেক্টরস ডে’ ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী বেসামরিক বিমান খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : বিমানমন্ত্রী সাড়ে ১২ হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কিনছে সরকার হজযাত্রী পরিবহনে তিন এয়ারলাইন্সকে কোটা বরাদ্দ, যেসব শর্ত মানতে হবে বিশ্ববাজারে ঘাটতি ৩ কোটি ৬০ লাখ টন এলএনজি, বিকল্প খুঁজতে আফ্রিকায় ক্রেতারা গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার পিপিপিতে দারোয়ানী টেক্সটাইল মিল চালুর চুক্তির নীতিগত অনুমোদন কংক্রিটের ঢাকায় পাখিদের ঠিকানা ‘আকাশ নীড়’

ঢাকা ওয়াসার নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পে ব্যয় বাড়লো ৬১ কোটি ৭০ লাখ টাকা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View

ঢাকা ওয়াসার পানি সরবরাহ নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের একটি নির্মাণকাজে ৬১ কোটি ৬৯ লাখ ৯৫ হাজার ৫৭৩ টাকা ব্যয় বাড়ানোর প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

প্রকল্পের আওতায় ‘ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’-এর ‘রিহ্যাবিলিটেশন অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ফর এনআরডব্লিউ রিডাকশন (ইনক্লুডিং প্রকিউরমেন্ট অব প্ল্যান্ট অ্যান্ড কনস্ট্রাকশন অব ডিটিডব্লিউ পাম্প স্টেশন উইথ ওঅ্যান্ডএম সাপোর্ট)’ নির্মাণের পূর্তকাজের ভেরিয়েশন প্রস্তাবটি স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে উপস্থাপন করা হয়।প্রকল্পটি বাস্তবায়ন করছে ঢাকা ওয়াসা।

প্রস্তাব অনুযায়ী, ২০১৮ সালের ৮ নভেম্বর সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের পর চীনের প্রতিষ্ঠান চায়না ফার্স্ট মেটালার্জিক্যাল গ্রুপ কোম্পানি লিমিটেড-এর সঙ্গে ২২০ কোটি ৪৯ লাখ ৫২ হাজার ৪৩০ টাকায় কাজটির চুক্তি করা হয়।

কাজ চলমান অবস্থায় প্রকল্পের আওতায় কাজের পরিধি বা স্কোপ অব ওয়ার্ক বেড়ে যাওয়ায় অতিরিক্ত ব্যয়ের প্রয়োজন হয়। এ কারণে ৬১ কোটি ৬৯ লাখ ৯৫ হাজার ৫৭৩ টাকা ভেরিয়েশনসহ সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ২৮২ কোটি ১৯ লাখ ৪৮ হাজার ৪ টাকা।

অর্থাৎ মূল চুক্তিমূল্যের তুলনায় সংশোধিত চুক্তিমূল্য প্রায় ২৭ দশমিক ৯৮ শতাংশ বেশি।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, কাজের এলাকায় দ্রুত নগরায়ণের ফলে প্রকল্পের আওতা বাড়াতে হয়েছে। এর ফলে পাইপলাইনের দৈর্ঘ্য ২০ কিলোমিটার বাড়ানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন আকারের সার্ভিস কানেকশন ও ফিটিংসের সংখ্যা ১৩ হাজার ৯৭১টি বেড়েছে।

এছাড়া সড়ক খনন চার্জ বৃদ্ধি, আয়কর ও অগ্রিম আয়কর (এআইটি) এবং মূল্য সমন্বয় (প্রাইস অ্যাডজাস্টমেন্ট) বাবদ ব্যয় বৃদ্ধি পেয়েছে। বিজিবি এলাকায় সড়ক কার্পেটিংয়ের ব্যয়ও বেড়েছে। এসব কারণে ভেরিয়েশন প্রস্তাবে অতিরিক্ত অর্থের প্রয়োজন হয়েছে।

প্রকল্পটির সংশোধিত প্রস্তাব ২০২৩ সালের ৯ নভেম্বর একনেক অনুমোদন করে। প্রকল্পের মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০১৬ সালের ১ এপ্রিল থেকে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

প্রকল্পের অর্থায়নে রয়েছে সরকারি অর্থ (জিওবি) ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণ। এ প্রকল্পে এনআরডব্লিউ বলতে নন-রেভিনিউ ওয়াটার এবং ডিটিডব্লিউ বলতে ডিপ টিউবওয়েল পাম্প বোঝানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ