1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগের লক্ষ্য : বাণিজ্যমন্ত্রী ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা : মাহ্দী আমিন পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আগামী ২৩ সেপ্টেম্বর ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’ দেশ গঠনে উদ্যোক্তা-ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী মুয়াজ্জিন থেকে ভিলেন, এখন বন্ধু সালমান শাহ খুনের আসামি হয়ে কারাগারে কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান উদ্যোক্তা-গবেষকদের সহায়তায় সবসময় পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী ‘অতিমাত্রায় রাজনীতিতে শিক্ষকরা’, লাগাম টানতে হচ্ছে আচরণবিধি ভারতের গুজরাট থেকে টনে টনে ইলিশ ঢুকছে বাংলাদেশের বাজারে

ভারতের গুজরাট থেকে টনে টনে ইলিশ ঢুকছে বাংলাদেশের বাজারে

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View

ইলিশ উৎপাদনে বিশ্বে শীর্ষস্থানীয় বাংলাদেশ। দেশের মানুষের কাছে ইলিশ শুধু একটি মাছ নয়, বরং উৎসব ও ঐতিহ্যেরও অংশ। তবে চলতি মৌসুমে দেশে ইলিশের সরবরাহ কমে যাওয়ায় এবার উল্টো ভারত থেকেই ইলিশ আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে, এমনটিই দাবি করা হয়েছে ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে।

প্রতিবেদন অনুযায়ী, গত দুই মাসে ভারতের গুজরাট ও পশ্চিমবঙ্গ থেকে প্রায় ৫০০ মেট্রিক টন ইলিশ আমদানি করা হয়েছে। ইলিশ উৎপাদনে বিশ্বের মোট সরবরাহের প্রায় ৭০ থেকে ৮০ শতাংশই বাংলাদেশের। কিন্তু চলতি বছর দেশের বিভিন্ন নদী ও সাগরে ইলিশের পরিমাণ কমে যাওয়ায় বাজারে দেখা দিয়েছে ঘাটতি। এই ঘাটতি পূরণে বাংলাদেশের মাছ ব্যবসায়ীরা ভারতের গুজরাটের ভরুচ বন্দর এবং পশ্চিমবঙ্গের হাওড়ার পাইকারি বাজার থেকে ইলিশ আমদানি করেছেন।

প্রতিবেদনে বিভিন্ন ব্যবসায়ীর বরাতে বলা হয়েছে, আমদানি করা এসব ইলিশ শুধু দেশের বাজারেই বিক্রি করা হচ্ছে না। কিছু মাছ প্রক্রিয়াজাত করে বিদেশেও পাঠানো হচ্ছে। পাশাপাশি গুজরাট থেকে আসা ইলিশ শুকিয়ে নোনা ইলিশ হিসেবেও বাংলাদেশের স্থানীয় বাজারে বিক্রি করা হচ্ছে।

হাওড়া পাইকারি ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মকসুদ বলেন, সাধারণত বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের মাছ ভারতে রপ্তানি করা হলেও এবার পরিস্থিতি ভিন্ন। দেশে ইলিশের ঘাটতি থাকায় প্রথমবারের মতো বাংলাদেশে ইলিশ পাঠানো হয়েছে।

তিনি জানান, বাংলাদেশের চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে ডিমওয়ালা ইলিশের চাহিদা তুলনামূলক বেশি। গুজরাটে এ ধরনের ইলিশ বেশি পাওয়া যাওয়ায় সেখান থেকেই বাংলাদেশে আমদানি করা হচ্ছে। আমদানি করা ইলিশের ডিমও আলাদাভাবে বাংলাদেশের বাজারে বিক্রি হচ্ছে বলে জানান তিনি।

ভারত থেকে ইলিশ আমদানির এই ঘটনা দুই দেশের মাছের বাণিজ্যে কিছুটা ব্যতিক্রমী পরিস্থিতি তৈরি করেছে। কারণ দীর্ঘদিন ধরে দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ যাওয়াই ছিল বেশি আলোচিত বিষয়। বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের কাছে বাংলাদেশের পদ্মা ও মেঘনার ইলিশের চাহিদা রয়েছে।

২০১২ সালের ১ আগস্ট বাংলাদেশ সরকার দেশের অভ্যন্তরীণ চাহিদা ও সরবরাহ পরিস্থিতির কথা বিবেচনা করে ইলিশসহ বিভিন্ন ধরনের মাছ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে। পরে অন্য মাছ রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল হলেও ইলিশের ওপর বিধিনিষেধ বহাল থাকে।

পরবর্তী সময়ে বিভিন্ন সময়ে ইলিশ রপ্তানির সুযোগ দেওয়া হয়েছে।

২০১৯ সাল থেকে দুর্গাপূজা উপলক্ষে সীমিত পরিমাণ ইলিশ ভারতে পাঠানোর অনুমতি দেওয়া শুরু হয়। তবে করোনাভাইরাস মহামারির পর সেই রপ্তানির পরিমাণ আরও কমে যায়। এবার সেই চিত্রেই এসেছে বড় ধরনের পরিবর্তন। বাংলাদেশে উৎপাদন ও সরবরাহ কমে যাওয়ায় উল্টো ভারত থেকেই ইলিশ আমদানি করছে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ