1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখা চালু মেঘনা ব্যাংক চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে যুক্ত হলো সব সেবার সমন্ময় করতে ‘ওমনি চ্যানেল’ এনেছে ব্র্যাক ব্যাংক ‘কাঙ্ক্ষিত দাম মেলেনি’, ‘সোনার ডিম’ আবুধাবিতে ফেরানোর চেষ্টা আটকালেন গোয়েন্দারা যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার শাহ আমানতের নিরাপত্তা দেখতে চট্টগ্রামে আন্তর্জাতিক প্রতিনিধি দল জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশ

এবার ঘরোয়া ক্রিকেটে খেলার যোগ্যতাও হারালেন রিজওয়ান-ইমাম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ Time View

জাতীয় দল থেকে বাদ পড়েছেন। বোর্ডের রোষানলে পড়ে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারই হুমকির মুখে। এর মধ্যে ঘরোয়া ক্রিকেট থেকেও দুঃসংবাদ পেলেন মোহাম্মদ রিজওয়ান আর ইমাম-উল-হক।

বাধ্যতামূলক ফিটনেস টেস্টের রিপোর্ট জমা না দেওয়ায় পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও ওপেনার ইমাম-উল-হক ঘরোয়া ক্রিকেটে খেলার যোগ্যতা হারিয়েছেন বলে খবর পাওয়া গেছে।

সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিদ্যমান নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ফিটনেস রিপোর্ট না থাকায় দুজনই প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-১-এ খেলতে পারবেন না।

প্রথম শ্রেণির ক্রিকেটে নির্বাচিত খেলোয়াড়দের ফিটনেস পরীক্ষা নেওয়া এবং সেই পরীক্ষার রিপোর্ট পিসিবির কাছে জমা দেওয়া বাধ্যতামূলক। তবে রিজওয়ান ও ইমাম নিজ নিজ বিভাগীয় দলের হয়ে নির্ধারিত ফিটনেস টেস্টে অংশ নেননি। ফলে তাদের সংশ্লিষ্ট দলের কাছে প্রয়োজনীয় অফিসিয়াল ফিটনেস রিপোর্টও নেই।

এর ফলেই আপাতত ঘরোয়া ক্রিকেটে তাদের খেলার ওপর নিষেধাজ্ঞা তৈরি হয়েছে।

রিজওয়ান স্যুই নর্দার্ন গ্যাস পাইপলাইনস লিমিটেডের সহ-অধিনায়ক। দলের অধিনায়ক শান মাসুদের অনুপস্থিতিতে উদ্বোধনী ম্যাচে তার নেতৃত্ব দেওয়ার কথা ছিল।

শুক্রবার থেকে শুরু হতে যাওয়া প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ স্টেট ব্যাংক। কিন্তু ফিটনেস রিপোর্টের জটিলতায় রিজওয়ানের মাঠে নামা এখন অনিশ্চিত।

অন্যদিকে ইমাম-উল-হক ওজিডিসিএল দলের অধিনায়ক। শুক্রবার থেকে শুরু হওয়া ম্যাচে তাদের প্রতিপক্ষ পিটিভি।

ইংল্যান্ড সফর থেকে দুজনকে পাকিস্তান দলের বাইরে রাখার পরই তাদের ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়। জানা গেছে, তারা বর্তমানে চলমান তদন্তেরও মুখোমুখি হচ্ছেন।

এর মধ্যেই প্রয়োজনীয় ফিটনেস পরীক্ষার রিপোর্ট না থাকায় ঘরোয়া ক্রিকেটে তাদের অংশগ্রহণ নিয়েও তৈরি হয়েছে জটিলতা।

তবে সংশ্লিষ্ট নিয়ম পূরণ করে প্রয়োজনীয় ফিটনেস রিপোর্ট জমা দিতে পারলে রিজওয়ান ও ইমাম আসন্ন ঘরোয়া ম্যাচগুলোতে খেলতে পারবেন কি না, সেটিই এখন দেখার বিষয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ