1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকা-চট্টগ্রাম বৈদ্যুতিক ট্রেন, সম্ভাব্যতা জরিপ ও নকশা প্রণয়ন সম্পন্ন সোনালী ব্যাংকের কর্মকর্তাসহ ৭ জনের কারাদণ্ড ব্যাংক রেজোল্যুশন (সংশোধন) বিল পাস, বিতর্কিত মালিকদের ফেরার ধারাটি বাদ সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তৃতীয় দিন ৩৮১ কোটি টাকা তুললেন গ্রাহকরা বিতর্কিত ধারা বাতিল করে সংসদে ব্যাংক রেজোল্যুশন (সংশোধন) বিল পাস সারের কোনো সংকট নেই, ঘাটতি অভিযোগ সঠিক নয়: বাণিজ্য প্রতিমন্ত্রী আসিয়ান কাপে বাংলাদেশের খেলা কবে, কখন-কোথায়? বাংলাদেশি ১০ হাজার কর্মী নেবে ওমান : শামা ওবায়েদ রয়টার্সের প্রতিবেদন / বিশ্বের ভয়াবহতম হাম পরিস্থিতি বাংলাদেশে জালিয়াতির অভিযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ সায়মা ওয়াজেদের

ফিলিস্তিনের পক্ষে কথা বলায় কাজ হারাচ্ছেন অস্কারজয়ী অভিনেত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

ফিলিস্তিনের পক্ষে সরব হওয়ার কারণে এখনও পেশাগতভাবে ক্ষতির মুখে পড়ছেন বলে জানিয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী সুসান সারান্ডন। তার দাবি, গাজা যুদ্ধের সময় ফিলিস্তিনিদের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়ার পরও হলিউডের কিছু অংশে তাকে এড়িয়ে চলার প্রবণতা রয়েছে।

সম্প্রতি ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে নিজের নতুন সিনেমা ‌‘দ্য ইকো চেম্বার’র প্রচারে গিয়ে এ বিষয়ে কথা বলেন ৭৯ বছর বয়সী এই অভিনেত্রী।

রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারান্ডন বলেন, ফিলিস্তিন নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক এবং ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের দেওয়া অর্থসহায়তার বিষয়টি অনেকের কাছে এখন আগের চেয়ে স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তার ভাষায়, ফিলিস্তিনের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নিয়ে মানুষের ধারণায় বড় পরিবর্তন এসেছে। তবে জনমতের এই পরিবর্তনের পরও পেশাগত ক্ষেত্রে তার জন্য পরিস্থিতি পুরোপুরি বদলায়নি।

সারান্ডন বলেন, সাম্প্রতিক সময়েও তার কিছু সিনেমার কাজ হাতছাড়া হয়েছে। তার দাবি, কিছু এজেন্সি এখনও প্রযোজনা সংশ্লিষ্টদের তাকে নিয়োগ না দেওয়ার পরামর্শ দিচ্ছে।

অভিনেত্রীর ভাষ্য, বড় স্টুডিওগুলোর ক্ষেত্রে ইসরায়েলবিরোধী অবস্থান প্রকাশ্যে তুলে ধরা ব্যক্তিদের কাজ পাওয়ার ক্ষেত্রে এখনও বাধা রয়েছে। তবে আন্তর্জাতিকভাবে সাধারণ মানুষের কাছ থেকে তিনি যে উষ্ণতা পাচ্ছেন, তাতে সন্তুষ্ট বলেও জানান সারান্ডন।

তিনি বলেন, দ্য ইকো চেম্বার সিনেমায় অভিনয়ের সুযোগ দেওয়ার জন্য পরিচালক আন্দ্রেয়া পাল্লাওরোর প্রতি তিনি কৃতজ্ঞ। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে সারান্ডন বলেন, তিনি নিজের ‘পরিবার’ ও ‘নিজের মানুষদের’ খুঁজে পেয়েছেন এবং তিনি ভালো আছেন। তার এই বক্তব্যের পর সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের কাছ থেকে দীর্ঘ সময় করতালি আসে।

ভেনিস উৎসবেও ফিলিস্তিন প্রসঙ্গএবারের ভেনিস চলচ্চিত্র উৎসবেও ফিলিস্তিন ইস্যু আলোচনায় এসেছে। উৎসবে প্রদর্শিত কয়েকটি সিনেমায় সাধারণ ফিলিস্তিনিদের সংগ্রাম ও বাস্তবতা তুলে ধরা হয়েছে। একই সঙ্গে উৎসবস্থলে ফিলিস্তিনি পতাকা ওড়ানোর দাবিও জানিয়েছেন কয়েকজন অধিকারকর্মী।

তবে ভেনিস চলচ্চিত্র উৎসবের শৈল্পিক পরিচালক আলবের্তো বারবেরা জানিয়েছেন, ইতালি আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি না দেওয়ায় উৎসবে ফিলিস্তিনি পতাকা ওড়ানো সম্ভব নয়।

অন্যদিকে, সারান্ডন নিজেও দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের পক্ষে সোচ্চার। ২০২৩ সালে গাজা যুদ্ধ শুরুর পর ফিলিস্তিনপন্থী সমাবেশে তার বক্তব্যের জেরে দীর্ঘদিনের প্রতিভা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ইউটিএ (UTA) তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল।

সারান্ডনের নতুন সিনেমা দ্য ইকো চেম্বার ইতালীয় নির্মাতা বের্নার্দো বের্তোলুচ্চির শেষ চিত্রনাট্যের ওপর ভিত্তি করে নির্মিত। এতে একজন বয়স্ক গায়িকার চরিত্রে অভিনয় করেছেন তিনি। গল্পে দেখা যায়, মাদকাসক্তি থেকে সুস্থ হয়ে ওঠা এক সংগীত প্রযোজককে নিজের নতুন অ্যালবামের কাজে যুক্ত করেন ওই গায়িকা।

সিনেমাটি ভেনিস চলচ্চিত্র উৎসবের গোল্ডেন লায়ন পুরস্কারের জন্য প্রতিযোগিতায় থাকা ২১টি ছবির একটি। আগামী ১২ সেপ্টেম্বর উৎসবের পুরস্কার ঘোষণা হওয়ার কথা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ