1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
ফ্রান্সের উসকানিতেই সামরিক ঘাঁটিতে হামলা, অভিযোগ নাইজার সরকারের কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াত আমির সরকারি সফরে সৌদি গেলেন নৌবাহিনী প্রধান সব দেশের সঙ্গে সম্পর্ক রেখে নিজেদের স্বার্থ প্রাধান্য দেওয়া হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘের এবারের সেশন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : শামা ওবায়েদ ২ দিনের সফরে কাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি জনগণ চাঁদাবাজদের জ্বালায় অতিষ্ঠ : জামায়াত আমির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভা বিকেলে, অংশ নেবেন তারেক রহমান মেক্সিকোতে নির্বাচনের আগে আততায়ীর হামলা, গাড়িতে মিলল এমপির লাশ

এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াত আমির

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, এই সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে। জনগণ তাদের ক্ষমা করবে না।

তিনি বলেন, ১১-দলীয় ঐক্যজোট জনগণের পাশে আছে। আমাদের ঐক্যবদ্ধ এই চেষ্টা আল্লাহ কবুল করবেন। আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ব। আপনারা বিজয়ের শেষ হাসি হেসে ঘরে ফিরবেন।

আজ শনিবার সকালে ছয় দফা দাবি বাস্তবায়নে ঢাকা-চট্টগ্রাম লং মার্চের যাত্রাপথে নারায়ণগঞ্জের শিমরাইল মোড়ে পথসভায় এসব কথা বলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

জামায়াত আমির বলেন, আমরা রাজপথে নেমেছি গণভোটের গণরায় বাস্তবায়ন করার জন্য। জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করার জন্য। গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানিসংকট নিরসনের জন্য।

তিনি বলেন, এই সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে। জনগণ তাদের ক্ষমা করবে না।

এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার তিন-তিনবার ভোটের নামে এ দেশের মানুষের সঙ্গে ছিনিমিনি খেলেছে। এ দেশের মানুষ তাকে ছক্কা মেরে সীমানার বাইরে ফেলে দিয়েছি। এ সরকারও জনগণের সঙ্গে প্রতারণা করলে তাদেরও খেসারত দিতে হবে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

আজ শনিবার সকালে রাজধানীর শাপলা চত্বর থেকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য জোটের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ শুরু হয়েছে। লং মার্চটি নারায়ণগঞ্জসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা শেষে চট্টগ্রামের লালদীঘি মাঠে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হবে।

১১-দলীয় জোটের লং মার্চের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারসংকট নিরসন, নিত্যপণ্যের মূল্য ঊর্ধ্বগতি রোধে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ