1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ বিদেশ থেকে ফেরার পথে আওয়ামী লীগ নেতা গ্রেফতার ১৪ মাস পর রিজার্ভ থেকে ডলার বিক্রি কেন্দ্রীয় ব্যাংকের আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেখে নিন ঘরের মাঠের সাফে বাংলাদেশের খেলা কবে-কখন ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় ব্র্যাক ব্যাংক নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন গ্রেপ্তার বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাষ্ট্রের পাশে থাকার আশ্বাস | Boishakhi Online

তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস

Reporter Name
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৩ Time View

ইংলিশ ক্লাব আর্সেনাল ছেড়ে তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দিলেন ব্রাজিলের স্ট্রাইকার গাব্রিয়েল জেসুস। ২০২৯ সালের জুন পর্যন্ত বার্সাতে থাকবেন তিনি।

প্রায় ১৫ মিলিয়ন ইউরো (১২.৮৫ মিলিয়ন পাউন্ড) চুক্তিতে ২৯ বছর বয়সি জেসুসকে দলে নিয়েছে বার্সেলোনা। যার মধ্যে ‘সেল-অন ফি’-এর বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।
আর্সেনাল থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার পর জেসুস বলেন ‘স্বপ্নের’ দলবদল নিশ্চিত করতে বেতন কমিয়ে নিতে রাজি হয়েছিলেন।

বার্সেলোনা ক্লাবে নিজের পরিচিতি অনুষ্ঠানে জেসুস বলেন, ‘আমি উল্লেখযোগ্য পরিমাণ বেতন কমিয়েছি। তবে এখানে আসতে পারাটা আমার কাছে স্বপ্নের মতো।

তিনি আরও বলেন, ‘ এই দলবদল সম্পন্ন করার জন্য শুধু আমাকেই যে প্রচেষ্টা চালাতে হয়েছে তা নয়, এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বার্সাও।’ জেসুস বলেন, ‘এক মাস আগে যদি আমাকে জিজ্ঞেস করা হতো, তবে আমি বলতাম এমনটা ঘটার সম্ভাবনা কম। ২৯ বছর বয়সে বার্সায় আসার সুযোগ পাব, এমনটা আমি কখনও ভাবিনি।’

অ্যাটলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার আর্জেন্টিনার জুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ব্যর্থ হওয়ার পর এক সপ্তাহের মধ্যে জেসুসকে দলে নেওয়ার কার্যক্রম দ্রুত সম্পন্ন করেছে বার্সেলোনা।

জেসুস জানান, ক্লাবের আগ্রহের কথা মাত্র এক সপ্তাহ আগে জানতে পারেন। তিনি বলেন, ‘এক সপ্তাহ আগে আমি বার্তা পাই যে, এমনটা হতে পারে। যখন বুঝলাম যে এটি সত্যিই সম্ভব, তখন আমি ভীষণ উচ্ছ্বসিত হয়ে পড়েছিলাম। এখন অনুশীলন ও খেলা শুরু করার জন্য আর তর সইছে না।’

ম্যানচেস্টার সিটি থেকে ২০২২ সালে আর্সেনালে যোগ দেন জেসুস। আর্সেনালের হয়ে চার মৌসুমে ১২৩ ম্যাচ খেলে ৩২ গোল ও ২২টি অ্যাসিস্ট করেন তিনি। গত মৌসুমে আর্সেনালের হয়ে প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন জেসুস।

দলবদলের শেষ দিন ষষ্ঠ খেলোয়াড় হিসেবে জেসুসকে দলে টানল স্প্যানিশ ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। এর আগে রদ্রি, অ্যান্থনি গর্ডন, কারিম আদেইয়েমি, জোয়াও কান্সেলো ও ডমিনিক লিভাকোভিচকে দলে ভেড়ায় তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ