1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

গোলের পর উদযাপনের কথা ভুলে গেলেন রোনালদো, মনে করিয়ে দিলেন মানে!

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৮ Time View

সৌদি প্রো লিগে আল তাউনের বিরুদ্ধে ২-১ ব্যবধানের রোমাঞ্চকর জয়ের রাতে ক্যারিয়ারের ৯৭৮তম গোলটি করে ফেললেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে বল জালে জড়ানোর পর গ্যালারি যা দেখতে অভ্যস্ত, প্রথম কয়েক সেকেন্ডে তা যেন অনুপস্থিতই ছিল!

খেলার সেই নাটকীয় মুহূর্তটি নিশ্চিত হওয়ার পর সতীর্থদের সঙ্গে স্বাভাবিক উদযাপনেই মগ্ন ছিলেন ৪১ বছর বয়সী এই পর্তুগিজ মহাতারকা।
মাঠে তার সিগনেচার ‘সিউ’ উদযাপনটি যেন ভুলেই গিয়েছিলেন সিআর সেভেন। তখনই এগিয়ে আসেন সতীর্থ সাদিও মানে। রোনালদোকে তার আইকনিক উদযাপনের কথা মনে করিয়ে দেন তিনি। সতীর্থের সেই ইশারা পেতেই আর দেরি করেননি রোনালদো—তাৎক্ষণিক দৌড়ে গিয়ে শূন্যে লাফিয়ে নিজের সেই বিখ্যাত ভঙ্গিমায় গ্যালারিকে মাতিয়ে তোলেন।

এই গোলটি শুধু জয়ই আনেনি, রোনালদোকে নিয়ে গেছে নতুন এক উচ্চতায়। সৌদি প্রো লিগের ইতিহাসে আল নাসরের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এখন তিনি।

হাজার গোলের অনন্য ও ঐতিহাসিক মাইফলক স্পর্শ করা থেকেও আর মাত্র ২২ গোল দূরে রয়েছেন ৪১ ছুঁইছুঁই এই ফরোয়ার্ড। যেভাবে গোলক্ষুধা বজায় রেখেছেন, তাতে শিগগিরই হয়তো বহুল কাঙ্ক্ষিত সেই ১০০০ গোলের মাইলফলকেও পৌঁছাবেন এই বিশ্বসেরা তারকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ