1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পিয়ন নিয়োগে ডিসির সঙ্গে প্রতিমন্ত্রী নুরের বিরোধ ববিতে র‍্যাগিংয়ের দায়ে ৪৮ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ‘গেম অব থ্রোনস’ সিনেমা মুক্তি পাবে ২০২৯ সালে সেমিতে আজ বাংলাদেশ পাকিস্তান মুখোমুখি পার্বত্য অঞ্চলে ক্রিকেট প্রতিভা অন্বেষণে বিসিবির উদ্যোগ ‘অবিবাহিত’ বা ‘অভিভাবক ছাড়া’ নারীদের বিদেশযাত্রায় কি আইনি বাধা আছে? চট্টগ্রাম ও সিলেট থেকে তুরস্কে সরাসরি ফ্লাইট চালুর আহ্বান বিমান মন্ত্রীর আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইন বন্ধ সরকারি চাকুরেদের বেতন বৃদ্ধি মূল্যস্ফীতিতে চাপ সৃষ্টি করতে পারে: কেন্দ্রীয় ব্যাংক চুয়াডাঙ্গা জেলা প্রেস ক্লাবের নেতৃত্বে মানিক-জিসান

কোরবানির চামড়া ঢাকার বাইরে যেন না যায়: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০১১
  • ৩৩৭ Time View

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, ‘কোরবানি ঈদের পরবর্তী এক সপ্তাহে ঢাকা থেকে ঢাকার বাইরে কোনো পশুর চামড়া যেন না যায়, সে ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে। এছাড়াও সীমান্তে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি), র‌্যাব ও পুলিশ থাকবে।’

রোববার ঢাকা রিপোটার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘বাংলাদেশের চামড়া শিল্পের সংকট-সম্ভাবনা, রপ্তানি-বাণিজ্য ও চোরাচালান প্রতিরোধে করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সোসাইটি ও পররাষ্ট্র বিষয়ক কেন্দ্র এ গোলটেবিলের আয়োজন করে।

গোলটেবিলে বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির সভাপতি কেএম সরফুদ্দীন। এতে সভাপতিত্ব করেন পরিরাষ্ট্র বিষয়ক কেন্দ্রের সভাপতি অধ্যাপক মো. ফারুক-উর-জামান।

স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, ‘যেহেতু এই সময়টাতে অধিক টাকা লেনদেন হয়, তাই শুধু আইন-শৃঙ্খলা বাহিনী নয়, জনসচেতনতারও প্রয়োজন।’

এই ঈদে জাল টাকার ব্যাপারে ব্যবসায়ীদের সতর্ক থাকতে বলেন তিনি।

আমন্ত্রিত অতিথি শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া টেনারি হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তরের কথা বলেন।

মৎস্য এবং প্রাণীসম্পদ মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস বলেন, ‘কোরবানী পশুর চামড়া ছাঁড়ানো ও লবণ ছেটানোর জন্য জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করছে সরকার।’

টেনারি মালিকরা যেসব এজেন্টের মাধ্যমে চামড়া কেনেন তাদেরকেও সচেতন করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ