1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ

পানামাকে হারিয়ে নকআউটের আশা বাঁচিয়ে রাখল ক্রোয়েশিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৮ Time View

শুরুতে প্রবল চাপ সৃষ্টি করে ক্রোয়েশিয়াকে কাঁপিয়ে দিয়েছিল পানামা। একের পর এক আক্রমণ করেও অবশ্য কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা। তবে বিরতির পর চিত্রনাট্য বদলে দিলেন আসরে বদলি হিসেবে নামা আন্তে বুদিমির। তার করা একমাত্র জয়সূচক গোলে পানামাকে হারিয়ে চলতি আসরে প্রথম জয়ের স্বাদ পেল ক্রোয়াটরা। একই সঙ্গে টুর্নামেন্টের নকআউট পর্বে যাওয়ার আশাও বেশ ভালোভাবেই টিকিয়ে রাখল ২০১৮ সালের রানার্সআপরা। অন্যদিকে টানা দুই ম্যাচে হেরে আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল পানামার।

টরন্টো স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকালে অনুষ্ঠিত ‘এল’ গ্রুপের ম্যাচটিতে ১-০ ব্যবধানে জয় পায় ক্রোয়েশিয়া। এই জয়ের পর দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে অবস্থান করছে ক্রোয়াটরা। এই গ্রুপ থেকে সমান ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে ইংল্যান্ড শীর্ষে এবং ঘানা দ্বিতীয় স্থানে রয়েছে। নিয়ম অনুযায়ী প্রতি গ্রুপের শীর্ষ দুটি দলের পাশাপাশি সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দল নকআউটের টিকিট পাবে, ফলে শেষ ম্যাচে জয় পেলে ক্রোয়েশিয়ার পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল। এর আগে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৪-২ গোলে হেরেছিল ক্রোয়েশিয়া।

ম্যাচটিতে জয়ের পাশাপাশি ক্রোয়াট শিবিরে ছিল এক ঐতিহাসিক মুহূর্ত। এদিন ক্রোয়েশিয়ার জার্সি গায়ে নিজের ২০০তম ম্যাচ খেলার অনন্য মাইলফলক স্পর্শ করেন ৪০ বছর বয়সী কিংবদন্তি অধিনায়ক লুকা মদ্রিচ। ম্যাচের প্রথমার্ধে বল দখলে ক্রোয়েশিয়া এগিয়ে থাকলেও আক্রমণাত্মক ফুটবলে নজর কাড়ে পানামা। ২৩তম মিনিটে গোলরক্ষক দমিনিক লিভাকোভিচের অসাধারণ দক্ষতায় রক্ষা পায় ক্রোয়েশিয়া। আমির মুরিয়োর ক্রসে হোসে লুইস রদ্রিগেসের জোরাল হেড লিভাকোভিচের হাতে লেগে ক্রসবারে প্রতিহত হয়।

বিরতির পর পেটার মুসার পরিবর্তে মাঠে নামেন আন্তে বুদিমির। কোচের সেই সিদ্ধান্ত ম্যাচের ৫৪তম মিনিটে আলোর মুখ দেখে, যখন ইয়োসিপ স্তানিসিচের নিখুঁত ক্রসে দূরের পোস্টে পা ছুঁয়ে বল জালে পাঠান বুদিমির। এরপর ৬৮তম মিনিটে আবারও পানামার সমতায় ফেরার চেষ্টা নসাৎ করে দেন লিভাকোভিচ। মুরিয়োর জোড়া শট ঠেকানোর পর কর্নার থেকে আসা কার্লোস হার্ভির বিপজ্জনক হেডও এক হাতে ক্রসবারের ওপর দিয়ে ফিরিয়ে দেন এই ৩১ বছর বয়সী গোলরক্ষক। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রোয়েশিয়া। বাংলাদেশ সময় আগামী শনিবার রাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ঘানার মুখোমুখি হবে ক্রোয়াটরা, আর একই সময়ে পানামা খেলবে ইংল্যান্ডের বিপক্ষে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ