1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

ইংল্যান্ডের কাছে পাত্তাই পেল না শ্রীলঙ্কা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৭১ Time View

ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মাঝেই শুরু হয়েছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হয় শ্রীলঙ্কা। তবে উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক ইংল্যান্ড নারী দল যা করেছে, তাতে বিশ্ব ক্রীড়াঙ্গনে না হোক; ক্রিকেটাঙ্গনে শোরগোল ফেলেছে।

বার্মিংহামের এজবাস্টনে শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে ১ উইকেটে ২১৯ রান করেছে ইংল্যান্ড, যা টি-টোয়েন্টি বিশ্বকাপে দলীয় সর্বোচ্চ। ইংলিশ মেয়েরা আজ নিজেদের রেকর্ডই ভেঙেছে। এর আগের সর্বোচ্চও ছিল তাদের। ২০২৩ আসরে পাকিস্তানের বিপক্ষে করেছিল ৫ উইকেটে ২১৩ রান।

শ্রীলঙ্কাকে রেকর্ড লক্ষ্য তাড়ার চ্যালেঞ্জ দেওয়ার পরই নিশ্চিত হয়েছে ম্যাচটা একপেশে হতে চলেছে। শেষ পর্যন্ত তা-ই হয়েছে। লঙ্কান মেয়েরা অলআউট হয়েছে ১৩২ রানে। ৮৭ রানের বিশাল জয়ে আসরে শুভ সূচনা করেছে স্বাগতিকরা। ইংল্যান্ডের রান পাহাড়ের ভিত গড়ে দেন দুই ওপেনার অ্যামি জোন্স ও ড্যানি ওয়াট।

জোন্স ৫৩ রানে ফিরলেও ওয়াট পেয়েছেন সেঞ্চুরি। অধিনায়ক নাটালি সিভার অপরাজিত ছিলেন ৪৬ রানে। ম্যাচসেরার পুরস্কার ওয়াটের হাতেই উঠেছে।
লক্ষ্য তাড়ায় নিয়মিত উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। দলটি কোনো বড় জুটি গড়তে পারেনি। নিয়ন্ত্রিত বোলিংয়ে লঙ্কানদের চেপে ধরেছিল ইংলিশরা।
ইংল্যান্ডের হয়ে ৪ উইকেট নেন ফ্রেইয়া কেম্প। সোফি একলেস্টোন ও চার্লি ডিনের শিকার দুটি করে।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ২০ ওভারে ২১৯/১ (ওয়াট ১০৫*, জোন্স ৫৩, সিভার ৪৬*; মাদারা ১/৫১)।
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৩২ অলআউট (নিলাকশিকা ৩৯, সামারাবিক্রমা ২৯; কেম্প ৪/২২, ডিন ২/১৮, একলেস্টোন ২/২৭)।
ফল: ইংল্যান্ড ৮৭ রানে জয়ী।
ম্যাচসেরা: ড্যানি ওয়াট (ইংল্যান্ড)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ