1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ

আরো সময় চাইলেন দুদক চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ ডিসেম্বর, ২০১২
  • ১৬৮ Time View

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান প্রতিবেদন মূল্যায়নের জন্য আরো সময় লাগছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান।

অনুসন্ধান প্রতিবেদন জমা পড়ার এক সপ্তাহ পর বুধবার তিনি সাংবাদিকদের বলেছেন, “আপনাদের আরো দু-তিন দিন অপেক্ষা করতে হবে।”

সেগুন বাগিচায় দুদক কার্যালয় থেকে বিকালে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই কথা বলেন।

এর আগে কমিশনের প্রধান আইনজীবী আনিসুল হক সাংবাদিকদের বলেন, “অনুসন্ধান কমিটির প্রতিবেদন পর্যালোচনা প্রায় শেষ। আপনাদের খুব একটা অপেক্ষা করতে হবে না।”

তদন্ত পর্যবেক্ষণে বিশ্ব ব্যাংকের প্যানেলের সদস্যদের ঢাকায় অবস্থানের মধ্যে গত ৪ ডিসেম্বর দুদকের অনুসন্ধান প্যানেল প্রতিবেদন জমা দেয়।

পরদিন মূল্যায়ন শেষ হবে বলে সেদিন দুদক কর্মকর্তারা জানালেও তা হয়নি। এর মধ্যেই মতানৈক্য নিয়ে ঢাকা ছাড়ে লুই গাব্রিয়েল মোরেনো ওকাম্পো নেতৃত্বাধীন বিশ্ব ব্যাংক প্যানেল।

এরপর গত ৮ ডিসেম্বর বিশ্ব ব্যাংকের এক বিবৃতিতে বলা হয়, সুষ্ঠু ও পূর্ণাঙ্গ তদন্ত না হলে দেশের বহু প্রতীক্ষিত এই প্রকল্পে তাদের ১২০ কোটি ডলার ঋণ পাওয়া যাবে না।

অনুসন্ধান প্রতিবেদনে মামলার সুপারিশ নিয়ে বিশ্ব ব্যাংক ও দুদকের মতৈক্য হলেও কার কার বিরুদ্ধে মামলা হবে তা নিয়ে মতভেদ কাটেনি বলে দুদক চেয়ারম্যানই আগে জানিয়েছিলেন।

দুদক কমিশনার মো. সাহাবউদ্দিন বুধবার সাংবাদিকদের বলেন, “আমাদের অনুসন্ধান টিম তাদের ফাইন্ডিংস কমিশনের বৈঠকে উপস্থাপন করেছিল। গত তিন দিন ধরে তা পর্যালোচনা করা হচ্ছে।

“আমরা ষড়যন্ত্রের বিষয়টি নিশ্চিত হয়েছি এবং এই ষড়যন্ত্রের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্তদের তালিকাও চূড়ান্ত হয়েছে।”

“আমাদের সর্বোত চেষ্টা থাকবে, আগামীকালের মধ্যে এ বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্তে আসা।”

আনিসুল হক বলেন, “আমি আশা করছি, এর (মূল্যায়নের পর) মধ্য দিয়ে বিশ্ব ব্যাংক ও সরকারের মধ্যে যে দূরত্ব সৃস্টি হয়েছে, তা মোচন হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ