1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামীকাল সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোরে সহযোগিতা নিয়ে ঢাকা-বেইজিং আলোচনা চীনে আন্তর্জাতিক ইউরোলজি সম্মেলনে বাংলাদেশ | খবর শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব : রুহুল কবির রিজভী | আন্তর্জাতিক গণতন্ত্র দিবস গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা সরকারের : মাহ্দী আমিন | শিরোনাম রাতে ঢাকার আবহাওয়া যেমন থাকবে শিল্পপ্রতিষ্ঠানের বিদেশি ঋণে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে না বরিশালে হত্যা মামলায় এলজিইডির সাবেক প্রকৌশলীর যাবজ্জীবন | আইন ও আদালত কেবল প্রেমনির্ভর নাটক-সিনেমা নির্মাণ বন্ধে হাই কোর্টে রিট আবেদন সেলফি পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল প্রধানের পদত্যাগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১২
  • ২০০ Time View

স্কাইপে এক ব্যক্তির সঙ্গে কথিত কথপোকথন নিয়ে বিতর্কের মুখে পদত্যাগ করেছেন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি নিজামুল হক নাসিম।

বিচারপতি নিজামুল মঙ্গলবার পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে আইনমন্ত্রী শফিক আহমেদ ও প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।

বিচারকের পরিবারিক সূত্র জানায়, স্কাইপে এক ব্যক্তির সঙ্গে কথিত কথপোকথন নিয়ে বিতর্কের অবসানে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ব্রাসেলসভিত্তিক একাডেমিসিয়ান জিয়াউদ্দিন মাহমুদের সঙ্গে নিজামুল হকের কথিত কথোপকথন সম্প্রতি দৈনির আমার দেশে প্রকাশের পর তার পদত্যাগ দাবি করে বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থক আইনজীবীরা।

পদত্যাগের আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন হাই কোর্ট বিভাগের বিচারক নিজামুল হক।

আইনমন্ত্রী শফিক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিচারপতি নিজামুল হক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করলেও হাই কোর্ট বিভাগে থাকছেন।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে ২০১০ সালের ২৫ মার্চ বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে গঠিত হয় তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তখন বিচারক ছিলেন তিনজন।

বিচার প্রক্রিয়া দ্রুত করতে পরে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হলে প্রথম ট্রাইব্যুনালের প্রধানের দায়িত্বে থাকেন নিজামুল হক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ