1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

রূপপুরে হঠাৎ অসুস্থ হয়ে রুশ প্রকৌশলীর মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ৬১ Time View

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক রুশ নাগরিক হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন।

শুক্রবার সন্ধ্যায় নতুনহাট গ্রিন সিটি আবাসিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান বলে জানিয়েছেন ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান।

মারা যাওয়া চুরকিন ভ্লাদিমির (৪০) রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা ‘রোসাটম’-এর সহযোগী প্রতিষ্ঠান ‘অ্যাটমটেক এনার্গো’তে কর্মরত ছিলেন। তিনি প্রকল্পের গ্রিন সিটি আবাসিকের একটি ভবনে বসবাস করতেন।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নতুনহাট গ্রিন সিটি আবাসিকের ভেতরে ব্যায়াম করছিলেন ভ্লাদিমির। এ সময় তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব হলে ফ্লোরে লুটিয়ে পড়েন।

সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করে।

ওসি আসাদুর রহমান বলেন, সুরতহাল প্রতিবেদনে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

“তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।”

এরপর সংশ্লিষ্ট দূতাবাস ও প্রকল্প কর্তৃপক্ষের মাধ্যমে মরদেহ রাশিয়ায় তার পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ