1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
আলভারেজকে চায় বার্সেলোনা, না পেলে আর্জেন্টিনা-ব্রাজিল তারকার দিকে নজর বিনিয়োগকারীদের ২০৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ম্যারিকো পাকিস্তানে একলাফে ১৯ রূপির বেশি বাড়ল ডিজেলের দাম, মূল্যবৃদ্ধি পেট্রোলেরও কু‌য়েত প্রবাসী‌ বাংলাদেশিদের জন্য সৌদির এন্ট্রি পারমিট বন্ধ ঘোষণা ফিফার কংগ্রেসে ইসরায়েলের প্রতি ক্ষোভ জানালেন ফিলিস্তিনি ফুটবল প্রধান নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশ কাল, বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী জামায়াত অপরাধ স্বীকার না করা পর্যন্ত ‘মুক্তিযুদ্ধ কার্ড’ থাকবে হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকার যথেষ্ট সক্ষম : স্বাস্থ্যমন্ত্রী ইরান যুদ্ধ : ট্রাম্পকে ‘অত্যন্ত বিধ্বংসী পরিণতির’ হুঁশিয়ারি পুতিনের ২৪ ঘণ্টায় ঢাকায় ৬৫ মিমি বৃষ্টি

বিনিয়োগকারীদের ২০৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ম্যারিকো

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১০ Time View

বহুজাতিক কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড সর্বশেষ সমাপ্ত ২০২৫-২৬ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫০০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগে আলোচ্য হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১ হাজার ৫৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। সব মিলিয়ে ২০২৫-২৬ হিসাব বছরে ২ হাজার ৭৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ম্যারিকো বাংলাদেশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২৫-২৬ হিসাব বছরে ম্যারিকোর শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২০৬ টাকা ৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৮৭ টাকা ৪৯ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৯২ টাকা ২ পয়সায়।

সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩ হাজার ৮৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটির পর্ষদ। এর মধ্যে ১ হাজার ৯৫০ শতাংশ চূড়ান্ত নগদ ও ১ হাজার ৮৯০ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে ম্যারিকোর ইপিএস হয়েছে ১৮৭ টাকা ৪৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৪৬ টাকা ২৩ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৩৯ টাকা ১৩ পয়সায়।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে ম্যারিকো বাংলাদেশের ইপিএস হয়েছে ১৪৬ টাকা ২৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১২২ টাকা ৯৩ পয়সা। ৩১ মার্চ ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৬০ টাকা ৬৪ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৭৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে ম্যারিকো বাংলাদেশের ইপিএস হয়েছে ১২২ টাকা ৯৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১১২ টাকা ৮২ পয়সা। ৩১ মার্চ ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১১৩ টাকা ৮৫ পয়সায়।

মুম্বাইভিত্তিক এফএমসিজি কোম্পানি ম্যারিকো ১৯৯৯ সালে বাংলাদেশে ব্যবসা শুরু করে। ২০০৯ সালে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড নামে এটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৪০ কোটি ও পরিশোধিত মূলধন ৩১ কোটি ৫০ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৬৯৬ কোটি ৫৭ লাখ টাকা। মোট শেয়ারসংখ্যা ৩ কোটি ১৫ লাখ। এর ৯০ শতাংশই রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৬ দশমিক ২০, বিদেশি বিনিয়োগকারী ১ দশমিক ৯১ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ১ দশমিক ৮৯ শতাংশ শেয়ার রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ