1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

রূপপুর কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হবে আগস্টে : তথ্য উপদেষ্টা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৫৪ Time View

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে চলতি বছরের আগস্টে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ কথা জানিয়েছেন। তিনি বলেন, এই প্রকল্প থেকে বাংলাদেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১০ শতাংশ পূরণ হবে এবং প্রায় ২ কোটি মানুষ এর সুফল পাবে।

আজ মঙ্গলবার সচিবালয়ে পিআইডির সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।
জ্বালানি তেলের কোনো সংকট নেই উল্লেখ করে উপদেষ্টা বলেন, বর্তমানে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে। আগামী ৩০ এপ্রিলের মধ্যে আরও ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আসবে। বিভিন্ন পাম্পে দীর্ঘ সারিও নেই, ফলে শিগগিরই সংকটের বিষয়টি দূর হবে।

তিনি বলেন, আমরা নতুন প্রকল্পের মাধ্যমে দেশের উন্নয়ন এবং জনগণের কল্যাণে ধারাবাহিকভাবে কাজ করছি। তবে জ্বালানি মূল্যের কারণে যানবাহনের ভাড়া বেড়েছে, যদিও ঢাকার বাস ও মিনিবাসের সরকারি ভাড়া অপরিবর্তিত রয়েছে বলে জানান তিনি।

সীমান্ত হত্যা ৭৫ শতাংশ কমেছে উল্লেখ করে তিনি বলেন, এটি পুরোপুরি শূন্যে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে। প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এটি সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ