1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত

কোচ মুশতাক বললেন, ‘আমরা চাই বেঞ্চ শক্তিশালী হোক’

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১০৬ Time View

ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছে বাংলাদেশ দল। তার আগে চট্টগ্রামে অনুশীলনে সময় কাটিয়েছেন ক্রিকেটাররা। টি-টোয়েন্টি দলে নতুন করে ঢুকেছেন রিপন মন্ডল এবং আব্দুল গাফফার সাকলাইন।

তাদের নিয়ে আজ সংবাদ সম্মেলনে মুশতাক আহমেদ বলেন, ‘টি-টোয়েন্টি দলে নতুন কয়েকজন এসেছে। নিজেদের মেলে ধরার জন্য এটা তাদের জন্য দারুণ প্লাটফর্ম। আমরা চাই বেঞ্চ শক্তিশালী হোক। গত ম্যাচে তানভীর খেলেছে, রিশাদ খেলেনি। বিশ্বকাপের আগে আমাদের বেঞ্চ শক্তিশালী হতে হবে। দেশের হয়ে একটি ম্যাচ খেলাও অনেক আত্মবিশ্বাস দেয়।’

পরে রিশাদকে নিয়ে মুশতাক বলেন, ‘ডিফারেন্ট ভেরিয়েশন। ক্রিজ ব্যবহার করছে গুগলির জন্য। গুগলিতে ওকে একটু উন্নতি করতে হবে। ইউজিং এ ক্রিজ উইথ বেসিক স্লট লাইক রিপিটেবল একশন- এই ফ্রেজ আমি সবসময় ব্যবহার করি। একজন লেগ স্পিনারের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ লেগ স্পিনাররা প্রায়ই খরুচে হতে পারে। আমরা ওর অ্যাকশন নিয়ে কাজ করছি। এতে সে আরও পারফেক্ট হয়ে উঠবে।’

ব্যাটিং নিয়ে মুশতাক বলেন, ‘বোলিংয়ে পার্টনারশিপ বা জুটি খুবই গুরুত্বপূর্ণ। যেমনটা আমরা লিটন ও শান্তর ব্যাটিংয়ের ক্ষেত্রে দেখেছি। তিন উইকেট হারানোর পর ওদের জুটি আমাদের ম্যাচে ফিরিয়েছে। বোলারদের ক্ষেত্রেও তাই। মুস্তাফিজ ৫ উইকেট নিয়েছে, রানা ৫ উইকেট নিয়েছে, এদের পাশাপাশি মিরাজ ও রিশাদও ভালো জুটি গড়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ