1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামীকাল সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোরে সহযোগিতা নিয়ে ঢাকা-বেইজিং আলোচনা চীনে আন্তর্জাতিক ইউরোলজি সম্মেলনে বাংলাদেশ | খবর শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব : রুহুল কবির রিজভী | আন্তর্জাতিক গণতন্ত্র দিবস গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা সরকারের : মাহ্দী আমিন | শিরোনাম রাতে ঢাকার আবহাওয়া যেমন থাকবে শিল্পপ্রতিষ্ঠানের বিদেশি ঋণে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে না বরিশালে হত্যা মামলায় এলজিইডির সাবেক প্রকৌশলীর যাবজ্জীবন | আইন ও আদালত কেবল প্রেমনির্ভর নাটক-সিনেমা নির্মাণ বন্ধে হাই কোর্টে রিট আবেদন সেলফি পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ

ফখরুলকে না ছাড়লে লাগাতার হরতাল!

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ ডিসেম্বর, ২০১২
  • ২০৮ Time View

ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অবিলম্বে মুক্তি না দিলে প্রয়োজনে লাগাতার হরতালসহ আরো কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি।

সোমবার সন্ধ্যায় মির্জা ফখরুলকে গ্রেফতারের মিনিট পনেরোর মাথায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

এ সংবাদ সম্মেলনে বিএনপির দুই যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান ও রুহুল কবীর রিজভী কথা বলেন।

তারা বলেন, “মঙ্গলবার আমাদের হরতাল কর্মসূচি আছে। আমাদের ভারপ্রাপ্ত মহাসচিবকে গ্রেফতারের কারণে এ হরতাল আরো কঠোর হবে।”

দুই যুগ্ম-মহাসচিব বলেন, “মঙ্গলবারের হরতালে বাধা এলে বা অবিলম্বে ভারপ্রাপ্ত মহাসচিবকে মুক্তি না দিলে প্রয়োজনে লাগাতার হরতালসহ আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। চেয়ারপারসন  খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো।”

মির্জা ফখরুলকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা আরো বলেন, “পৃথিবীর কোথাও ইতিহাসে নেই যে, প্রধান বিরোধী দলের মহাসচিবকে এক কার্যালয় থেকে (নয়াপল্টন) অপর কার্যালয়ে (চেয়ারপারসন) যাওয়ার সময় ধরে নিয়ে যাওয়া হয়।”

সংবাদ সম্মেলনে আরো ছিলেন ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আব্দুস সালাম, সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ