1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

সমৃদ্ধ দেশ গড়তে আমরা একসঙ্গে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ: সেলিমা রহমান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১৭ Time View

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, ‘‘জনগণের উত্তরণ থেকে শুরু করে উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমরা সবাই একসঙ্গে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা আশা করি, সেই লক্ষ্য পূরণে আমরা সফল হবো।’’

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা কর্তৃক সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করার পর তিনি এসব কথা বলেন।

সেলিমা রহমান বলেন, ‘‘এ সংসদে গণতন্ত্রকে সামনে রেখে জনগণের উন্নয়ন, বৈষম্য দূরীকরণ এবং দীর্ঘদিন ধরে নির্যাতিত ও বঞ্চিত সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। গত ১৭ বছর ধরে যারা কষ্টে দিন কাটিয়েছে, যেখানে অনেক মানুষ না খেয়ে থেকেছে তাদের সবাইকে সমান সুযোগের আওতায় নিয়ে আসাই আমাদের লক্ষ্য।’’

তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী দেশের সব মানুষের সমান অধিকার নিশ্চিত করতে চান। তাই আমরা যারা আজ নির্বাচিত হয়ে সংসদে এসেছি, সবাই তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।’’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, ‘‘সংসদে যারা এসেছেন, তারা সংসদে তাদের প্রয়োজনীয় ভূমিকা যথাযথভাবে পালন করবেন। জনগণের উত্তরণ থেকে শুরু করে উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমরা সবাই একসঙ্গে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা আশা করি, সেই লক্ষ্য পূরণে আমরা সফল হবো।’’

‘‘আপনারা যে এলাকাকে প্রতিনিধিত্ব করবেন, সেখানে তো আগে থেকেই একজন এমপি রয়েছেন—সে ক্ষেত্রে আপনাদের কাজ করতে কোনও ধরনের সমস্যা হবে কিনা’’ জানতে চাইলে তিনি বলেন, ‘‘এ বিষয়ে আমি নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না। আপনারা জানেন, সংরক্ষিত মহিলা আসনের সদস্যরা দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কাজ করেন। কোথায় এবং কীভাবে তারা কাজ করবেন, তা মূলত দল থেকেই নির্ধারণ করা হয়।’’

এদিকে বিএনপি জোট থেকে মনোনয়ন বৈধতা পাওয়া শিরিন সুলতানা বলেন, ‘‘নারীদের নিয়ে আমাদের সমাজে অনেক বড় বড় কথা বলা হয়। কিন্তু পদক্ষেপ নেওয়া হয় না। আমরা দেশের নারীদের নিয়ে কাজ করতে চাই। পাশাপাশি সমাজে ছড়িয়ে পড়া মাদক নির্মুলেও কাজ করতে চাই।’’

বিএনপি জোটের আরেক নেত্রী রেহানা আক্তার রানু বলেন, ‘‘আমরা আজ সংসদে যাচ্ছি, আমরা নেতার উন্নয়নের অগ্রযাত্রায় কাজ করতে চাই। আর আমাদের সংসদে যে বট বাহিনী আছে তাদের বিরুদ্ধে কাজ করতে চাই।’’

এদিকে মনোনয়ন বৈধতা পাওয়ার পর স্বতন্ত্র মোর্চার সুলতানা জেসমিন বলেন, ‘‘সামনের দিনে ভালো করতে হলে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এর জন্য সবচেয়ে ভালো ম্যাথড হতে পারে কারিগরি শিক্ষার জায়গাটা সম্প্রসারণ করা। কৃষিক্ষেত্রে কাজ করতে হবে। শুধু নারী নয়, পুরো জনগোষ্ঠী নিয়ে আমি কাজ করতে চাই ’’

উল্লেখ্য, দুদিনের বাছাইয়ে বিএনপি জোটের ৩৬, জামায়াত জোটের ১২ ও স্বতন্ত্র মোর্চার একজনসহ মোট ৪৯ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ