1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা চূড়ান্ত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৬২ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদে প্রাপ্ত ৬৮টি আসনের বিপরীতে ১৩টি সংরক্ষিত নারী আসন পাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী জোট। জামায়াত জোট থেকে এনসিপি একটি নারী আসন পাবে। তবে দলীয় সূত্রে জানা গেছে, এনসিপি দুটি আসন দাবি করছে জোটের কাছে।

দলের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনে তালিকা চূড়ান্ত করা হয়েছে। আজ শুক্রবার জামায়াতের এক সহকারী সেক্রেটারি এ তথ্য জানান গণমাধ্যমে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জোবায়ের গণমাধ্যমকে বলেন, ‘আমাদের নারী প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই তাদের নাম জানানো হবে। এনসিপি একটি আসন পাচ্ছে, আনুপাতিক হারে আরো একটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে এ বিষয়ে আলোচনা চলছে।’

আনুষ্ঠানিকভাবে সোমবার (২০ এপ্রিল) তালিকা প্রকাশ করা হবে বলে জানান তিনি।

আলোচনায় যাদের নাম

মহিলা জামায়াতের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, মানবসম্পদ ও আইন বিভাগের সম্পাদক অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি, নাজমুন্নিছা নিলু।

এ ছাড়া চট্টগ্রাম অঞ্চল থেকে মেরিনা সুলতানা, সিলেট অঞ্চলের মাহফুজা খানম। বগুড়া অঞ্চলের সাজেদা সামাদ, প্রকৌশলী মারদিয়া মমতাজ। mআরো আছেন জাগপা সভাপতি তাসমিয়া প্রধান ও এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ