1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

রাশেদ প্রধানের পিএস জনি গ্রেফতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৫৫ Time View

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সম্প্রতি জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের একটি বক্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় রাশেদ প্রধানের ওপর চটেছেন বিএনপি নেতাকর্মীরা। তাদের কেউ কেউ গ্রেপ্তারের দাবি জানিয়ে রাশেদ প্রধানের বাড়ির সামনে পালন করছেন অবস্থান কর্মসূচি।

এদিকে আজ শুক্রবার রাশেদ প্রধানের বাড়ির সামনে কর্মসূচি চলাকালে জনি নন্দী নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

জনি রাশেদ প্রধানের পিএস বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাশেদ প্রধানের বাড়ি লক্ষ্য করে একদল লোক ইট-পাটকেল ও জুতা নিক্ষেপ করেন। এ সময় কর্মসূচি পালনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জনিকে আটক করে পুলিশ।

উল্লেখ্য, সম্প্রতি একটি অনুষ্ঠানে রাশেদ প্রধান তার বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটুক্তি করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। কেউ কেউ রাশেদ প্রধানকে গ্রেপ্তারের দাবি তোলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ