1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

দুটি আইপিও’র অনুমোদন দিয়েছে এসইসি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০১২
  • ২০২ Time View

পুঁজিবাজার হতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ উত্তোলন করতে একটি কোম্পানি ও একটি মিউচ্যুয়াল ফান্ডকে অনুমোদন দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(এসইসি)।

আইপিও অনুমোদন প্রাপ্তরা হল- সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) ও এনসিসি ব্যাংক লিমিটেড প্রথম মিউচ্যুয়াল ফান্ড।

মঙ্গলবার বিকেলে এসইসির ৪১৬তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

এসইসি’র ওয়েবসাইটে প্রকাশিত কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিএসসিসিএল’র প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। এর সঙ্গে ২৫ প্রিমিয়াম যোগ করাতে প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের ইস্যু মূল্য দাঁড়িয়েছে ৩৫ টাকায়।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার কাজ করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

এর মাধ্যমে প্রতিষ্ঠানটি মোট ১০৮ কোটি ৫০ লাখ টাকা পুঁজিবাজার হতে উত্তোলন করবে। যা আইডিবি থেকে গৃহীত ঋণ পরিশোধ, আইপিও খরচ নির্বাহ ও চলতি মূলধন খাতে ব্যয় করবে প্রতিষ্ঠানটি।

এদিকে, এনসিসিবিএল প্রথম মিউচ্যুয়াল ফান্ডকে ১০ টাকা অভিহিত মূল্যের ৫ কোটি ইউনিট পুঁজিবাজারে ছাড়ার অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

এর মাধ্যমে মিউচ্যুয়াল ফান্ডের জন্য ৫০ কোটি টাকা উত্তোলন করবে।

এতে এনসিসিবিএল প্রথম মিউচ্যুয়াল ফান্ডের আকার দাঁড়াবে ১০০ কোটি টাকা। এরই মধ্যে উদ্যোক্তা ও প্রাক আইপিও’র মাধ্যমে ৫০ কোটি টাকা সংগ্রহ করা হয়েছে।

এনসিসিবিএল প্রথম মিউচ্যুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে এল আর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ