1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: রেল প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ৮ Time View

রেলমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, যেখানে রেলগেট আছে, সেখানে আমরা আন্ডারপাস বা ফ্লাইওভার করব । এছাড়া স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আমরা স্বয়ংক্রিয় সিস্টেম চালু করব, গার্ডও থাকবে। রেলগেটের কাছাকাছি আসার পর যাতে অটোমেটিক রেলগেট পড়ে যায় এই ব্যাপারে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন ।

রোববার দুপুরে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি ।

তদন্ত কমিটি আশার আলো দেখে না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রেল প্রতিমন্ত্রী বলেন, আপনারা জানেন ইতিমধ্যে স্টেশন মাস্টার এবং গেইটম্যানকে দায়িত্ব অবহেলার কারণে বরখাস্ত করা হয়েছে। তাদেরকে শাস্তির আওতায় আনা হবে । রেলওয়ে থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে । স্থানীয় প্রশাসন আরও একটি তদন্ত কমিটি করেছে। এ ব্যাপারে কারো গাফিলতি থাকলে ছাড় দেওয়া হবে না ।

তিনি আরো বলেন , জেলা প্রশাসন থেকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে ঘোষণা করা হয়েছে । এছাড়া রেলওয়ে থেকে নিহত প্রতিটি পরিবারকে ১ লাখ টাকা দেওয়া হবে । আহতদের চিকিৎসার জন্য স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে । যাদের ঢাকায় নেওয়া দরকার, তাদের ঢাকায় নেওয়া হবে। ‌সার্বক্ষণিক আহতদের খোঁজখবর রাখছে ।

শনিবার (২১ মার্চ) রাতে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীর দিকে যাওয়া মামুন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়া একটি মেইল ট্রেন। এতে ১২ জন নিহত এবং অন্তত ২৪ জন আহত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ