1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চীনে আন্তর্জাতিক ইউরোলজি সম্মেলনে বাংলাদেশ | খবর শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব : রুহুল কবির রিজভী | আন্তর্জাতিক গণতন্ত্র দিবস গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা সরকারের : মাহ্দী আমিন | শিরোনাম রাতে ঢাকার আবহাওয়া যেমন থাকবে শিল্পপ্রতিষ্ঠানের বিদেশি ঋণে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে না বরিশালে হত্যা মামলায় এলজিইডির সাবেক প্রকৌশলীর যাবজ্জীবন | আইন ও আদালত কেবল প্রেমনির্ভর নাটক-সিনেমা নির্মাণ বন্ধে হাই কোর্টে রিট আবেদন সেলফি পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী দক্ষ ও ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

সীমান্তে একটি হত্যাকাণ্ডও অনেক কিছু: পঙ্কজ সরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১২
  • ১৯৪ Time View

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকায় দেশটির হাইকমিশনার পঙ্কজ সরণ।

বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তিনি বলেন, “একটি হত্যাও অনেক কিছু……একটি হত্যাকাণ্ড অনেক বড় বিষয়। প্রতিটি হত্যাই দুঃখজনক, অপ্রত্যাশিত।”

সীমান্তে বিএসএফের হামলায় বাংলাদেশি নিহতের ঘটনায় ঢাকার পক্ষ থেকে বার বার প্রতিবাদ জানানো হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে নয়া দিল্লির পক্ষ থেকে তা বন্ধের প্রতিশ্রুতি পাওয়া গেলেও তা পুরোপুরি বন্ধ হয়নি।

রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক : অতীত এবং ভবিষ্যত’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন পঙ্কজ সরণ।

স্বাধীন বাংলাদেশকে ভারতের স্বীকৃতির ৪১তম বর্ষপূর্তি উপলক্ষে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি এই আলোচনা সভা আয়োজন করে।

মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয়ের ১০ দিন আগে ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভারত।

অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার বলেন, সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনতে তার দেশ কাজ করে যাচ্ছে।

তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে তিনি বলেন, “বাংলাদেশের সঙ্গে এই চুক্তি করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা কাজ চালিয়ে যাচ্ছি।”

বাংলাদেশের সঙ্গে অমীমাংসিত সব বিষয় সমাধানে নয়াদিল্লি আন্তরিক বলেও জানান পঙ্কজ সরণ।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিও ছিলেন। তিনি আশা প্রকাশ করেন, সীমান্ত চুক্তি কার্যকর হওয়ার পাশাপাশি তিস্তা চুক্তিও স্বাক্ষরিত হবে।

বাণিজ্য এবং আন্তঃযোগাযোগ বাড়ানোসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে বিষয়ে সরকার কাজ করে যাচ্ছে বলে দীপু মনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ