1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জুলাই আন্দোলনের মাধ্যমে তারেক রহমানের সরকার: আমানউল্লাহ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৫ Time View

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, জুলাই আন্দোলনের মাধ্যমে আজকের সরকার প্রতিষ্ঠিত হয়েছে তারেক রহমানের নেতৃত্বে। ‘২৪-এর চেতনায় দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন লক্ষ্য বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা-২ আসনের উদ্যোগে কেরানীগঞ্জ উপজেলার আটি ভাওয়াল স্কুল মাঠে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি গণমানুষের দল; কিন্তু দলের নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে তাকে আগে গ্রেফতার করতে হবে। জনগণের সেবায় প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তা সহ্য করা হবে না। সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও ভূমিদস্যুতার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন তিনি। দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন।

প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সে যদি আমার দলের লোকও হয়, তাকে আগে গ্রেফতার করুন।

খাল খননের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ১৯৭২-৭৫ সালে খাল খননের মাধ্যমে খাদ্য উৎপাদন দ্বিগুণ করা হয়েছিল। এ কর্মসূচির মাধ্যমে কৃষিতে এক ধরনের বিপ্লব ঘটে, যা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর উদ্যোগে বাস্তবায়িত হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘২৪-এর চেতনায় ফ্যাসিবাদমুক্ত হওয়ার পর এখন বৈষম্যহীন ও ন্যায়সঙ্গত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, কেরানীগঞ্জ সহকারী কমিশনার জান্নাতুল মাওয়া এবং কেরানীগঞ্জ মডেল থানা ওসি সাইফুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ