1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

তারেক রহমানকে শিশুর প্রশ্ন, আংকেল আপনি রোজা রাখেন?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৪ Time View

জুমার নামাজ শেষে শিশু-কিশোরদের সঙ্গে কুশল বিনিময়কালে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বনানীতে নৌ বাহিনী সদর দপ্তরে কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী। লন্ডন থেকে দেশে ফেরার পর জুমার নামাজ এই মসজিদেই আদায় করেছেন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, আজকে প্রধানমন্ত্রী এই মসজিদের জুমার নামাজ আদায় করেছেন। মসজিদে মহিলাদের জন্য আলাদা স্থানে প্রধানমন্ত্রীর সহধর্মিনী জুবাইদা রহমান নামাজ আদায় করেছেন।

তিনি জানান, নামাজ শেষে প্রধানমন্ত্রী বেরিয়ে যাওয়ার সময়ে শিশু-কিশোরদের কাছে গিয়ে তাদের সাথে কুশল বিনিময় করেছেন, তাদের খোঁজ-খবর নেন। এসময় শিশুরা উচ্ছ্বসিত হয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বলে।

এক শিশু প্রধানমন্ত্রীকে সরলভাবে প্রশ্ন করল, আংকেল আপনি রোজা রাখেন? শিশুটির সাথে হাতে মিলিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমি! আমি তো রোজা রাখি।

শিশুদের একে একে হাত মেলান, আবার কারো মাথায় হাত বুলিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তোমরা রোজা রাখো?

প্রধানমন্ত্রীর এমন প্রশ্নের জবাবে শিশু-কিশোররা সমস্বরে বলে, আমরাও রোজা রাখি।

একজন শিশুর প্রধানমন্ত্রীকে ‘আসছালামু আলাইকুম’ জানিয়ে বললো, আংকেল আজকেটা ছাড়া সব রোজা রেখেছি। প্রধানমন্ত্রী তার মাথায় হাত বুলিয়ে বলেন, তাই।

অপর পাশ থেকে আরেকজন শিশু বললো, আংকেল আমি সবগুলো রোজা রেখেছি।

প্রধানমন্ত্রী তার মাথায় হাত বুলিয়ে বললেন, ‘ভেরি গুড।’

প্রধানমন্ত্রী তারেক রহমান শিশু-কিশোরদের সাথে এভাবে কুশল বিনিময়ে সেখানে তাদের আনন্দঘন পরিবেশ তৈরি হয়। শিশুরা প্রধানমন্ত্রীকে এতো কাছে পেয়ে হাসি-খুশিতে ভরে মেতে উঠে। প্রধানমন্ত্রী শিশুদের সাথে হাত মেলান, তারা কেমন আছে জানতে চান।

পরে মসজিদ থেকে প্রধানমন্ত্রীর সহধর্মিনী জুবাইদা রহমান বেরিয়ে আসলে প্রধানমন্ত্রী শিশুদের কাছ থেকে বিদায় নিয়ে ‘আল্লা্হ হাফেজ’বলেন। এই সময়ে শিশুরা বলে, আংকেল আমাদের জন্য দোয়া করবেন।

প্রধানমন্ত্রী শিশুদের উদ্দেশে হাত নেড়ে বিদায় নিয়ে নিজের গাড়ির দিকে যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ