1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব : রুহুল কবির রিজভী | আন্তর্জাতিক গণতন্ত্র দিবস গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা সরকারের : মাহ্দী আমিন | শিরোনাম রাতে ঢাকার আবহাওয়া যেমন থাকবে শিল্পপ্রতিষ্ঠানের বিদেশি ঋণে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে না বরিশালে হত্যা মামলায় এলজিইডির সাবেক প্রকৌশলীর যাবজ্জীবন | আইন ও আদালত কেবল প্রেমনির্ভর নাটক-সিনেমা নির্মাণ বন্ধে হাই কোর্টে রিট আবেদন সেলফি পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী দক্ষ ও ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী পদ্মার চরে জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

আবারও যুক্তরাষ্ট্রের ড্রোন আটকের দাবি ইরানের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১২
  • ১৭৭ Time View

আরব উপসাগরে ইরান তার আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি চালকবিহীন গোয়েন্দা (ড্রোন) বিমান আটক করেছে বলে জানিয়েছে।

মঙ্গলবার ইরানের সশস্ত্র বাহিনী ইসলামিক রেভল্যুশানারি গার্ডস কোরের (আইআরজিসি) ওয়েবসাইটে এক বিবৃতিতে জানানো হয়, মার্কিন স্ক্যানইগল ড্রোন বিমানটি আরব উপসারগীয় এলাকায় তথ্য সংগ্রহ করার সময় ইরানের আকাশসীমায় ঢুকে পড়লে এটিকে আটক করা হয়।

বিবৃতিতে বিমানটি গত কয়েকদিনের মধ্যে আটক করা হয়েছে বলা হলেও, আটকের সময়টি নির্দিষ্ট করে বলা হয়নি। বিমানটিতে গুলি চালানো হয়েছিলো কি না তাও জানানো হয়নি।

ইরানের পারমাণবিক কার্যক্রম বন্ধের বিষয়ে দু’দেশের মধ্যে উত্তেজনার মাঝেই আবারো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এ অভিযোগ তুললো ইরান। সাম্প্রতিক সময়ে ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বেশ কয়েকবার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুলেছে।

ইতোমধ্যে ইরানের ওপর কোনো ধরনের সামরিক হামলা চালানো হলে আরব উপসাগরের হরমুজ প্রণালী আটকে দেয়ার হুমকি দিয়েছে দেশটি। বিশ্বের অপরিশোধিত তেলের ৪০ শতাংশই এ পথে পরিবাহিত হয়ে থাকে।

আইআরজিসি’র বিবৃতিতে আরো জানানো হয়, আটককৃত বিমানটি থেকে পাওয়া ভিডিওগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে।

ওদিকে, ইরানের এ দাবি সম্পর্কে মার্কিন প্রতিরক্ষা বাহিনী অবগত আছে এবং এ ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর এক মুখপাত্র।

গত নভেম্বরে একটি মার্কিন তথ্যসংগ্রহকারী ড্রোন বিমানকে ইরানী যুদ্ধবিমান থেকে গুলি করা হয় বলে অভিযোগ করে যুক্তরাষ্ট্র। ওইসময় ইরানের আকাশসীমায় অনধিকার প্রবেশকারী যে কোনো বিমানের ওপর হামলা চালানো হবে বলেও জানায় ইরান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ