1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
ভোট গণনা শুরু ভোটগ্রহণ শেষ, ফলাফলের অপেক্ষা মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা নারী এশিয়ান কাপে ‘নতুন ইতিহাস’ গড়ার লক্ষ্য জাপানের এডিবির দক্ষিণ এশিয়া বিভাগের নতুন মহাপরিচালক সোনা শ্রেষ্ঠা একটি সচেতন ভোটই দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে : তারেক রহমান নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও বিতর্কহীন হলে তার দল ফলাফল অবশ্যই মেনে নেবে : তারেক রহমান নেত্রকোণায় সপরিবারে ভোট দিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ভোটাররা নির্বিঘ্নে ও স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন

জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯ Time View

তথ্য ও সম্প্রচার, পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সব চ্যালেঞ্জ, অনর্থক বিতর্ক ও প্রচারণা পিছনে ফেলে আজকে আমরা ভোটের দিনে চলে এসেছি। জনগণ আজ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে।

তিনি বলেন, ‘দেখেন এখানকার ভোটের আমেজ এবং ভোটারদের উপস্থিতি। মানুষ সত্যিকার অর্থেই ক্ষমতায়িত হয়েছে। তিনি তার ভোটাধিকার প্রয়োগ করতে পেরে আনন্দিত। সুশৃঙ্খলভাবে সবাই ভোট দিচ্ছে। লেটস সেলিব্রেট দিস। আসুন আমরা এই নির্বাচনটাকে,সরকারের এই প্রয়াসটাকে সেলিব্রেট করি।’

তিনি আজ ধানমন্ডির সেন্ট্রাল রোডে আইডিয়াল স্কুল এন্ড কলেজে ভোট প্রদান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘গতকাল পর্যন্ত শুনেছি ইলেকশন কি হবে? অনেকে এসএমএস করে জানতেও চেয়েছে। দেশের মানুষের শঙ্কা ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটা হচ্ছে কি না।’

তিনি বলেন, ক্ষমতায় তো কখনই ছিলাম না। ছিলাম দায়িত্বে। দায়িত্বতো সারাজীবনের ব্যাপার। এটাকে প্রলম্বিত করা না করার ব্যাপার নাই। আগে বেলা’র প্রধান নির্বাহী হিসেবে পরিবেশ নিয়ে কাজ করেছি, এখন উপদেষ্টা হিসেবে পরিবেশের কাজ করেছি। আবার যখন চলে যাবো তখন বেলা’য় গিয়ে আবার পরিবেশ নিয়ে কাজ করবো। দেশটা নেতিবাচকতা ও সন্দেহের ভিত্তিতে এতোটা বছর রয়ে গেছে। আজকে ইলেকশনের দিনে, শান্তিপূর্ণ ভোটের দিনে এটা প্রমাণিত হলো যে যতরকমের কথাবার্তা ছিল নেতিবাচক, সেগুলো আসলে একটাও আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘নির্বাচনের পর ফলাফল ঘোষণার বিষয়টা আমাদের নয়,নির্বাচন কমিশনের। সুতরাং যখনই গেজেট নোটিফিকেশন হয়ে যাবে, শপথ হয়ে যাবে,তাক্ষৎনিকভাবেই আমরা দায়িত্ব হস্তান্তর করবো। আর এখনো পর্যন্ত আমরা দায়িত্বেই রয়েছি। প্রতিদিন রাষ্ট্রের কিছু না কিছু কাজ থাকেই। ফলে দায়িত্বে রয়েছি। যে মুহূর্তে শপথ হয়ে যাবে, সেই মুহূর্ত থেকে আমরা আর দায়িত্বে নাই।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ