1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী রাজধানীতে র‌্যাবের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার ; আটক ৩ সএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে : উপদেষ্টা মাহদী আমিন ওয়াশিংটনে নৈশভোজে গুলি: হামলাকারীকে আটকের দাবি ট্রাম্পের কলম্বিয়ায় মহাসড়কে বোমা হামলা, নিহত অন্তত ১৪ নিয়ন্ত্রণ হারিয়ে আরেক গাড়িতে ধাক্কা, এক পরিবারের তিন জনসহ আহত চার যুদ্ধবিরতি শেষ করার কথা ‘এখনো ভাবেনি’: ট্রাম্প ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী আমির খসরু ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদালত মেয়ে সুহানাকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় শাহরুখের ‘কিং’-এর অ্যাকশন শুটিং

সারা দেশে একটি প্রাণবন্ত এবং সর্বজনীন পরিবেশ বিরাজ করছে : জামায়াতে ইসলামী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৯ Time View

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, এবারই প্রথম ভোট সুন্দর, উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তিনি দেশবাসীকে আহ্বান জানান।

আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সারা দেশে একটি প্রাণবন্ত এবং সর্বজনীন পরিবেশ বিরাজ করছে। সব বয়স ও পেশার মানুষ ভোটে অংশগ্রহণ করছে। নির্বাচন এখন একটি উৎসবে পরিণত হয়েছে।

জুবায়ের জানান, সরকারের সাধারণ ছুটির ঘোষণা ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছে। মিডিয়া প্রতিবেদনের বরাত দিয়ে তিনি বলেন, সকাল সাড়ে ৭টা থেকে বিপুল সংখ্যক ভোটার পুরুষ, মহিলা ও বিশেষ করে যুবক-তরুণরা ভোট কেন্দ্রের সামনে সুন্দরভাবে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছেন।

তিনি বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। জাতীয় সংসদের ২৯৯টি আসনে ভোট হচ্ছে, অর্থাৎ ২৯৯ জন সংসদ সদস্য নির্বাচিত হবেন। ফলাফল আজ রাত বা আগামীকাল জানা যাবে। এ নির্বাচনের পাশাপাশি একটি গণভোটও অনুষ্ঠিত হচ্ছে, যা দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ সংস্কারের প্রস্তাব।

জুবায়ের ভোটারদের গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানিয়ে বলেন, এটি একটি কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “আমরা দৃঢ় বিশ্বাস করি জনগণ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উভয়েই মহাভোটে বিজয়ী হবেন।”

জুবায়ের বলেন, “সব দিক বিবেচনা করলে দেখা যাচ্ছে, সাম্প্রতিক দুই-দেড় দশকের মধ্যে এটি সবচেয়ে উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান। নতুন প্রজন্ম এই অংশগ্রহণমূলক ভোটের অভিজ্ঞতা প্রথমবার পাচ্ছে। আমাদের জেনজিরা, মা ও বোনেরা সবাই বিপুলভাবে অংশগ্রহণ করছেন।”

তবে তিনি অভিযোগ করেন, ভোলা. কুমিল্লা, বরগুনা ও নোয়াখালীর কিছু কেন্দ্রে নেতৃবৃন্দ ও এজেন্টদের বাধার মুখে পড়তে হচ্ছে। এ ধরনের ঘটনার বিষয়ে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে।

জুবায়ের নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে নিরপেক্ষ ও তৎপর থাকার আহ্বান জানিয়ে বলেন, জনগণ শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ