1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী রাজধানীতে র‌্যাবের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার ; আটক ৩ সএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে : উপদেষ্টা মাহদী আমিন ওয়াশিংটনে নৈশভোজে গুলি: হামলাকারীকে আটকের দাবি ট্রাম্পের কলম্বিয়ায় মহাসড়কে বোমা হামলা, নিহত অন্তত ১৪ নিয়ন্ত্রণ হারিয়ে আরেক গাড়িতে ধাক্কা, এক পরিবারের তিন জনসহ আহত চার যুদ্ধবিরতি শেষ করার কথা ‘এখনো ভাবেনি’: ট্রাম্প ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী আমির খসরু ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদালত মেয়ে সুহানাকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় শাহরুখের ‘কিং’-এর অ্যাকশন শুটিং

বিএনপির ভিপি জয়নাল এবং এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু ভোট দিয়েছেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৯ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ফেনী- ২ (সদর) আসনে ভোট দিয়েছেন ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবদীন ভিপি ও ১১ দলীয় জোটের প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

আজ সকাল ০৭:৪৩ মিনিটে শহরের ফেনী টিচার্স ট্রেনিং কলেজের উপাধ্যক্ষ আবুল বশর ভবনে ভিপি জয়নাল তার স্ত্রী শাহানা আক্তার, দুই পুত্র রাশেদ ইকবাল ও জাবেদ ইকবাল এবং পুত্রবধুদের সাথে নিয়ে ভোট দেন।
এদিকে সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার শর্শদী বালিকা বিদ্যানিকেতন কেন্দ্রে মা রাহেলা আক্তার ও-স্ত্রী হোসনে আরা রিজুকে সঙ্গে নিয়ে ভোট দেন মজিবুর রহমান মঞ্জু।

ভোটকেন্দ্রগুলোতে ঘুরে দেখা যায়, ফেনী ল্যাবরেটরি হাই স্কুল কেন্দ্রে ৭টা থেকে লাইনে দাঁড়িয়ে যান ভোটাররা। সকাল ০৭:২৪ মিনিটে ৫ জন নারী ও উপাধ্যক্ষ আবুল বশর ভবনে পুরুষদের ৪টি লাইনে ৫৬ জন ভোটার ছিলেন।

ভোট দেওয়ার পর জয়নাল আবদীন ভিপি বলেন, ধানের শীষের বিজয়ে আমি আশাবাদী। ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।

মজিবুর রহমান মঞ্জু বলেন, বুধবার রাত থেকে বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। এগুলো সামলাতে প্রশাসনকে হিমশিম খেতে হয়েছে। জনগণ ব্যালটের মাধ্যমে মিথ্যাচার ও অপপ্রচারের জবাব দেবে।

উল্লেখ্য, ফেনী ২ (সদর) আসনে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ