1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

বাংলাদেশের সমর্থনে আইসিসিকে পাকিস্তানের ‘তিন শর্ত’

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯০ Time View

টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশ–পাকিস্তান–আইসিসি ত্রিমুখী টানাপোড়েন নতুন মোড় নিয়েছে। বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের যে সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), তা থেকে সরে আসতে এবার তিনটি শর্ত সামনে রেখেছে তারা। এসব দাবি মেনে নিলে তবেই বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাঠে নামতে রাজি হবে পাকিস্তান-এমনটাই জানাচ্ছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নিরাপত্তাজনিত কারণে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেয় আইসিসি। ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেও সাড়া না পাওয়ায় শুরু থেকেই বাংলাদেশের পাশে দাঁড়ায় পাকিস্তান। বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদে আইসিসিকে ‘চাপের মুখে ফেলতে’ ভারতের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ বয়কটের ঘোষণা দেয় পিসিবি। এতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক চরম অচলাবস্থায় পড়ে।

তবে সেই অচলাবস্থা কাটার ইঙ্গিত মিলেছে। এনডিটিভি সূত্রে জানা গেছে, রোববার লাহোরে আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পিসিবি তিনটি প্রধান দাবি তোলে। প্রথমত, বিশ্বকাপ থেকে বাদ পড়ায় বাংলাদেশের জন্য বাড়তি ক্ষতিপূরণ দিতে হবে। দ্বিতীয়ত, টুর্নামেন্টে অংশ না নিলেও বাংলাদেশকে পূর্ণ অংশগ্রহণ ফি নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, ভবিষ্যতে একটি আইসিসি ইভেন্ট আয়োজনের স্বত্ব বাংলাদেশকে দিতে হবে।

আইসিসির পক্ষ থেকে সম্ভাব্য শাস্তিমূলক পরিণতির ইঙ্গিত দেওয়া হলেও পাকিস্তান তাদের অবস্থান থেকে সরে আসেনি। বোর্ডের ভেতরে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার পক্ষে কিছু কর্মকর্তা মত দিলেও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এখনও অনড়। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে তিনি আজ (সোমবার) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসছেন বলে জানা গেছে।

সব মিলিয়ে বাংলাদেশের স্বার্থকে সামনে রেখে পাকিস্তানের এই কঠোর অবস্থান বিশ্ব ক্রিকেট রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়—আইসিসি তিন শর্তে কতটা ছাড় দেয় এবং তার বিনিময়ে ভারত–পাকিস্তান ম্যাচ নিয়ে জটিলতার অবসান ঘটে কি না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ