1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী রাজধানীতে র‌্যাবের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার ; আটক ৩ সএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে : উপদেষ্টা মাহদী আমিন ওয়াশিংটনে নৈশভোজে গুলি: হামলাকারীকে আটকের দাবি ট্রাম্পের কলম্বিয়ায় মহাসড়কে বোমা হামলা, নিহত অন্তত ১৪ নিয়ন্ত্রণ হারিয়ে আরেক গাড়িতে ধাক্কা, এক পরিবারের তিন জনসহ আহত চার যুদ্ধবিরতি শেষ করার কথা ‘এখনো ভাবেনি’: ট্রাম্প ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী আমির খসরু ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদালত মেয়ে সুহানাকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় শাহরুখের ‘কিং’-এর অ্যাকশন শুটিং

ভোট কিন্তু নেতার কাছে নেই, ভোট জনগণের কাছে: হাসনাত আব্দুল্লাহ

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৩ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ভোট কিন্তু নেতার কাছে নেই, ভোট জনগণের কাছে।

তিনি বলেন, ‘আমরা মুক্তির দ্বারপ্রান্তে পৌঁছে গেছি। নীরবে একটা বিপ্লব ঘটে গেছে।’

আজ শনিবার যশোর শহরের দড়াটানা ভৈরব চত্ত্বরে ১১ দলীয় জোট আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

পথসভায় এনসিপি যশোরের প্রধান সমন্বয়ক নূরুজ্জামানের সভাপতিত্বে অন্যদের মধ্যে যশোর-৩ আসনে জামায়াতের প্রার্থী আব্দুল কাদের, এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক শাকিব শাহরিয়ারসহ জামায়াতে ইসলামী ও এনসিপি যশোরের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তৃতা করেন।

হাসনাত আব্দুল্লাহ এ সময় বলেন, বিএনপির তৃণমূলের নেতা-কর্মী যারা বেগম জিয়ার আদর্শে বিশ্বাস করে, তারা চাঁদাবাজি করে না। তারা ঐক্যবদ্ধ বাংলাদেশকে ভোট দেয়ার জন্য অপেক্ষা করছে।

হাসনাত আব্দুল্লাহ নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে আপনাদের যেতে হবে। মনে রাখতে হবে, ভোট কিন্তু নেতার কাছে নেই, ভোট জনগণের কাছে। যদি জানেন কেউ আপনার বিরুদ্ধে ভোট করছে, তার কাছেও দাঁড়িপাল্লা, শাপলাকলির দাওয়াত পৌঁছে দিতে হবে।

পুলিশের উদ্দেশে তিনি বলেন, ‘আপনি যে পোশাক পরে আছেন, সেটা আপনার মেধা ও যোগ্যতায় অর্জন করা। আপনি সিদ্ধান্ত নেন আগামীর বাংলাদেশ ও আপনার সন্তানদের ন্যায় ও ইনসাফের হাতে তুলে দেন।’

তিনি আরও বলেন, পুলিশ ভাইয়েরা বিবেকের কাছে দায়বদ্ধ থাকুন, কোনো রাজনৈতিক দলের কাছে না। আমরা চাই, আমরা ভাই-ভাইয়ের মতো একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে সুখী সমৃদ্ধ করে গড়ে তুলতে চাই।

প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি বলেন, এই নির্বাচন আপনাদের জন্য অগ্নি পরীক্ষা। বাংলাদেশের মানুষ আপনাদের বিশ্বাস করবে কি করবে না, আস্থায় আনবে কি আনবে না, তার অগ্নি পরীক্ষা হচ্ছে ১২ তারিখ।

তিনি নেতা-কর্মীদের সকাল সাড়ে সাতটায় কেন্দ্রগুলোতে চলে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, ফলাফল না পাওয়া পর্যন্ত সবাইকে কেন্দ্রগুলোতে অবস্থান করতে হবে।

বক্তৃতার শেষ পর্যায়ে হাসনাত আব্দুল্লাহ যশোর-৩ আসনে জামায়াতের প্রার্থী আব্দুল কাদেরকে নেতা-কর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ