1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ১৯৯৬ মাহফিজুলের সেঞ্চুরি, নাঈমের ৫ উইকেট রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর অভিযোগ ৩০ ব্যাংকের ডিজিটাল কার্যক্রম বন্ধ, কী বলছে বাংলাদেশ ব্যাংক? রূপকথাকেও হার মানানো লিওনেল মেসির বর্ণাঢ্য ফুটবল জীবন হঠাৎ দিল্লিতে ভারতীয় হাইকমিশনার মোদির সাথে সাক্ষাৎ গ্রিস-বাংলাদেশ শ্রমচুক্তি বাস্তবায়নের তাগিদ রাষ্ট্রদূত সুমনার অভিনেত্রী শিমু হত্যা মামলায় ২০ সাক্ষীর সাক্ষ্য শেষ অভিনেত্রী শিমু হত্যা মামলা: সাক্ষ্য গ্রহণ শেষ, আত্মপক্ষ শুনানি ২৬ অক্টোবর রাশিয়ার বাজার হারাচ্ছেন বাংলাদেশের পোশাক রপ্তানিকারকেরা

জুনের মধ্যে যুদ্ধ শেষ করতে ইউক্রেন ও রাশিয়াকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র : জেলেনস্কি

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১১ Time View

ইউক্রেন ও রাশিয়াকে আগামী জুনের মধ্যে যুদ্ধ শেষ করতে এবং এ লক্ষ্যে আগামী সপ্তাহে ফ্লোরিডায় দুই পক্ষের মধ্যে আলোচনা আয়োজনের ব্যাপারে যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী সংঘাতের অবসানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন উদ্যোগগুলো সাম্প্রতিক সপ্তাহগুলোতে গতি পেয়েছে। তবে, ভূখণ্ড ইস্যুতে মস্কো ও কিয়েভের অবস্থান এখনো পরস্পর বিরোধী।

ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড দখলে রাখা রাশিয়া যেকোনো চুক্তির অংশ হিসেবে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করছে। আলোচনা ব্যর্থ হলে বলপ্রয়োগে অঞ্চলটি দখলের হুমকিও দিয়েছে মস্কো।

অন্যদিকে ইউক্রেনের বক্তব্য, ভূখণ্ড ছাড় দিলে মস্কো আরো আগ্রাসী হবে। ফলে, ভবিষ্যতে রাশিয়ার পুনরায় আগ্রাসন ঠেকাতে ব্যর্থ এমন কোনো চুক্তিতে কিয়েভ স্বাক্ষর করবে না।

শনিবার ভোরে প্রকাশিত এক বক্তব্যে সাংবাদিকদের জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো ইউক্রেন ও রাশিয়াকে এক সপ্তাহের মধ্যে সম্ভবত মিয়ামিতে বৈঠকে বসতে প্রস্তাব দিয়েছে।

তিনি আরো বলেন, তারা বলছে, জুনের মধ্যে সবকিছু সম্পন্ন করতে চায়।

জানুয়ারি থেকে আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে বড় ধরনের বন্দি বিনিময় হলেও ভূখণ্ড প্রশ্নে কোনো অগ্রগতি হয়নি।

মস্কো ও কিয়েভ—উভয় পক্ষই জানিয়েছে, আলোচনা কঠিন ছিল।

জেলেনস্কি একাধিকবার ক্ষোভ প্রকাশ করে বলেছেন, রাশিয়ার তুলনায় ইউক্রেনকে অসামঞ্জস্যপূর্ণভাবে ছাড় দিতে চাপ দেওয়া হচ্ছে।

ইউক্রেন বর্তমান যুদ্ধরেখা বরাবর সংঘাত স্থগিত রাখার প্রস্তাব দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ