1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

ইসলামী আন্দোলনই ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের সংগ্রামে একমাত্র দল : চরমোনাই পীর

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৫ Time View

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশই একমাত্র দল-যারা কোরআন-সুন্নাহভিত্তিক সমাজ ও ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামের বিজয় অবশ্যম্ভাবী, ইনশাআল্লাহ।

আজ শনিবার দুপুরে পটুয়াখালীর বাউফল উপজেলায় অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সৈয়দ রেজাউল করিম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারীর পক্ষে বাউফল পাবলিক মাঠে এই জনসভার আয়োজন করা হয়।

সেখানে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা নাসির আহমেদ কাউসার, হাবিবুর রহমান মিসবাহ, ইসলামী আন্দোলনের বাউফল উপজেলার আহ্বায়ক ও সদস্য সচিব আলহাজ আবুল হোসেন হাওলাদার এবং মাওলানা নুরুল আমিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ