1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনামঃ
যৌন হয়রানি নিয়ে বিসিবির তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে না: বিসিবির আইনজীবী ইসলামী ব্যাংকিংয়ে ব্রুনাইকে বিনিয়োগের আহ্বান বাংলাদেশের নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত আওয়ামী লীগ আমলে ভুয়া ঠিকানা দেখিয়ে জেলা কোটায় চাকরি নেন ১১৭৩ কনস্টেবল সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জানুয়ারিতে বর্ধিত মজুরি পাবেন পোশাকশ্রমিকেরা কঙ্গো শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর কন্টিনজেন্ট প্রতিস্থাপন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় কর্মসূচি দফাদার এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদার ‘গ্রাম পুলিশ’

বিএনপি-আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ১৩০ Time View

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় (নোয়াখালী-৬ আসন) গত দুদিনে বিএনপি ও আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক নেতাকর্মী দশ দলীয় জোটের অন্যতম শরিক দল এনসিপিতে যোগদান করেছেন।

শনিবার (২৪ জানুয়ারি) রাতে উপজেলার ওছখালীস্থ এনসিপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন।

​যোগদান অনুষ্ঠানে নেতাকর্মীরা জানান, এলাকার উন্নয়ন এবং রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। জাহাজমারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হান্নান বলেন, ৫ই আগস্ট পরবর্তী সময়ে হাতিয়ায় আব্দুল হান্নান মাসউদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে এবং এলাকার স্বার্থে কাজ করতে আমি এই জোটে যোগদান করেছি।একই ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবদলের বর্তমান সহ-সভাপতি মিল্লাত হোসেন বলেন, “হাতিয়াকে সন্ত্রাসমুক্ত করতে এবং আব্দুল হান্নান মাসউদের হাতকে শক্তিশালী করার লক্ষ্যেই আমরা এনসিপিতে শামিল হয়েছি।”

এনসিপিতে যোগদানকারী উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন- বুড়িরচর ইউনিয়ন মৎস্য দলের সদস্য সচিব মো. আবুল খায়ের, বুড়িরচর ইউনিয়ন ওলামা দলের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ছারোয়ার খান, পৌরসভা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাহবুবুর রহমান, জাহাজমারা ইউনিয়ন ছাত্রদল সভাপতি সাহাদাত হোসেন এবং সাবেক যুবদল সভাপতি সম্রাট আকবর হোসেন।

​এছাড়াও বুড়িরচর ৫নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মো. ইদ্রিস বাকের, আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী আনোয়ার হোসেন, সোনাদিয়া ইউনিয়ন বিএনপির জসিমউদ্দিন, মো. ইসমাইল হোসেন, নাইম উদ্দিন, কাউছার উদ্দিন, মো. আব্দুল্লাহ, মো. ইরান উদ্দিন, আব্দুর রহিম ও মো. সাহেদ উদ্দিনসহ শতাধিক নেতাকর্মী এদিন আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন।

​উপজেলা এনসিপি নেতৃবৃন্দ নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, এই যোগদানের ফলে হাতিয়ায় জোটের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ