1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

জানুয়ারিতে ঢাকায় এক হাজার নতুন ট্যাক্সি নামছে : ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১২
  • ১০৯ Time View

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, নগরবাসীর যাতায়াতের সুবিধার্থে আগামী জানুয়ারি মাসে রাজধানীতে এক হাজার নতুন ট্যাক্সি নামানো হচ্ছে। আজ বুধবার রাজধানীর একটি হোটেলে টাটা মটর্স-এর তিনটি নতুন প্যাসেঞ্জার কারের বাজারজাতকরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।ওবায়দুল কাদের বলেন, নতুন এসব ট্যাক্সি হতে হবে পরিবেশবান্ধব। ব্যবসায়ীদের এ বিষয়টি বিবেচনায় রাখতে হবে। এ সময় যোগাযোগমন্ত্রী আরও জানান, ঢাকাসহ ৭টি বিভাগীয় শহরে চলাচলের জন্য ৫০টি আর্টিকুলেটেড বাস ক্রয় করা হচ্ছে। আগামী জানুয়ারীতে এগুলো রাস্তায় নামানো হবে। আগামী (২০১৩-১৪) অর্থবছরের শুরুতে বাস র‌্যাপিড ট্রান্সজিট (বিআরটি) চালু করা সম্ভব হবে বলে তিনি জানান।ওবায়দুল কাদের বলেন, আগে দুর্নীতি ও যোগাযোগ মন্ত্রনালয়ের অধীনস্থ অফিসসমূহ সমার্থক শব্দ ছিল। আমি দায়িত্ব নেয়ার পর এর থেকে বেরিয়ে আসার জন্য আন্তরিকভাবে কাজ করেছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ