1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

বিক্ষোভকারীদের স্মোক বোমায় ধোঁয়াচ্ছন্ন হোয়াইট হাউস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০১২
  • ১৬০ Time View

‘অকুপাই ওয়াল স্ট্রিট’ আন্দোলনকারীদের ছোড়া স্মোক বোমার ধোঁয়ায় মঙ্গলবার হোয়াইট হাউসের আঙ্গিনা আচ্ছন্ন হয়ে পড়ে। এ ঘটনায় হোয়াইট হেউসে বসবাসকারীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে এবং তাৎক্ষণিক এর প্রবেশপথগুলো সিল করে দেওয়া হয়। তবে এ ঘটনার সময়ে প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা হোয়াইট হাউসের বাইরে ছিলেন।

ভারতের হিন্দি দৈনিক নবভারত টাইমসের ইন্টারনেট সংস্করন বুধবার সকালে জানায়, ওয়াশিংটন সময় মঙ্গলবার বিকাল থেকে বিক্ষোভকারীরা হোয়াইট হাউসের সামনে জমায়েত শুরু করে। সন্ধ্যা লগ্নে সেখানে প্রায় ১৫ শ’ বিক্ষোভকারীর সমাবেশ ঘটে। একপর্যায়ে অন্ধকার ঘনিয়ে এলে বাইরে থেকে হোয়াইট হাইসের আঙ্গিনায় একাধিক স্মোক বোমা ছুড়ে মারে বিক্ষোভকারীরা।
এ ঘটনার পর হোয়াইট হাউসের নিরাপত্তা কর্মীরা দ্রুত তৎপর হয়ে ওঠে। গোয়েন্দা সংস্থার রোবট দিয়ে হোয়াইট হাইসের উত্তর দিকের আঙ্গিনায় ব্যাপক তল্লাশি শুরু করা হয়। তবে এ ঘটনায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।

শেষ খবর পাওয়া পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদের কাউকে হোয়াউট হাউস ত্যাগের অনুমতি দেওয়া হয়নি।

জানা গেছে, ফার্স্ট লেডি মিশেল ওবামার জন্মদিনের একটি পার্টিতে যোগদানের কারণে স্মোক-বোমা ঘটনার সময়ে ওবামা দম্পতি হোয়াইট হাউসের বাইরে ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ