1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে পুশইন হচ্ছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইরানের দক্ষিণাঞ্চলে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত ঢাকার যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত প্রায় ১০ হাজার পরিবার হরমুজ প্রণালি পুনরায় খুলতে যাচ্ছে ইরান-ওমান, নতুন টোল বসানোর পরিকল্পনা দুই সপ্তাহের মধ্যেই ইরানের বিরুদ্ধে ‘পূর্ণ বিজয়’, দাবি ট্রাম্পের নেইমারকে নিয়ে সুখবর দিলো ব্রাজিল রাজধানীতে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত বিশ্ববাজারে নতুন রূপে ফিরেছে হুয়াওয়ে

মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১২১ Time View

মাগুরার সদর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহিম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বুধবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে মাগুরা-মহম্মদপুর সড়কের মালিকগ্রাম এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম মহম্মদপুর উপজেলার পলাশবাড়ি গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মাহবুবুর রহমানের ছেলে। দুর্ঘটনায় আহত অপর যুবক মাগুরা সদর উপজেলার মালিকগ্রামের ইউসুফ বিশ্বাসের ছেলে রিয়াজ (২৫)। বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রহিম মাগুরা শহরের স্টেডিয়াম পাড়ার ভাড়াবাড়িতে ফেরার উদ্দেশ্যে মহম্মদপুরের পলাশবাড়ী গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে রওনা দেন। পথিমধ্যে মালিকগ্রাম এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত অপর যুবক রিয়াজকে (২৫) আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, আজ সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হন। এ সময় এক যুবক আহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ