1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ছদ্মবেশে কুমিল্লা মেডিকেলে দুদক, বিনা রশিদে অর্থ আদায়সহ মিলল নানা অনিয়ম আওয়ামী অরাজকতার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াতের বিক্ষোভ বাংলাদেশসহ কয়েক দেশের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা যুক্তরাষ্ট্রের বাংলাদেশ-রাশিয়া বাণিজ্য সম্প্রসারণে নতুন উদ্যোগের আহ্বান বাংলাদেশের পণ্যে ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের বরিশালে বিএনপি নেতাকে কুপিয়ে জখম, চিকিৎসার জন্য পাঠানো হলো ঢাকায় বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুনের খবর ‘অপপ্রচার’, দাবি এমপির ডলারের দামে অস্থিরতা ঠেকাতে কী করছে বাংলাদেশ ব্যাংক? শান্তর মুখের আঁধারই যেন টেস্ট ক্রিকেটের বাংলাদেশ ভবন ভাড়া নিয়ে সংবাদের প্রতিবাদ মধুমতি ব্যাংক ও বেঙ্গল গ্রুপের, প্রতিবেদকের বক্তব্য

মালয়েশিয়ায় ১৮৪ জন অবৈধ অভিবাসী আটক, রয়েছেন বাংলাদেশিও

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৯৭৭ Time View

মালয়েশিয়া নেগেরি সেম্বিলান ইমিগ্রেশন বিভাগ বৃহস্পতিবার সকালে নিলাইয়ের একটি ব্যাটারি কারখানায় অভিযান চালিয়ে ১৮৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে।

নেগেরি সেম্বিলান ইমিগ্রেশনের পরিচালক কেনিথ তান আই কিয়াং বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, পাকিস্তান এবং ইন্দোনেশিয়ার ১৬৩ জন পুরুষ এবং ২১ জন নারী রয়েছেন, যাদের বয়স ২০ থেকে ৪৯ বছরের মধ্যে।

এদের মধ্যে কত জন বাংলাদেশি আছেন তাৎক্ষণিকভাবে সেটা জানা যায়নি।

ইমিগ্রেশনের পরিচালক বলেন, বৈধ পারমিট ছাড়া কাজ করার সন্দেহে বিদেশিদের সম্পর্কে জনসাধারণের অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। আনডকুমেন্টেড শ্রমিকদের মধ্যে অনেকেই গ্রেপ্তারের ভয়ে কারখানার মধ্যে লুকিয়ে থাকার চেষ্টা করেন, কিন্তু ইমিগ্রেশনের হাত থেকে গ্রেপ্তার এড়াতে পারেননি।

ইমিগ্রেশনের পরিচালক কেনিথ বলেন, যাদের আটক করা হয়েছে তাদের বিষয়ে আরও তদন্ত এবং ব্যবস্থা নেওয়ার জন্য লেংগেং ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। অপরাধের মধ্যে রয়েছে ভ্রমণ নথির অনুপস্থিতি, অতিরিক্ত সময় ধরে থাকা এবং ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর অধীনে অন্যান্য লঙ্ঘন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ