1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রমিকের মর্যাদা উপেক্ষা করে কোনো সমাজ টেকসই হতে পারে না : জামায়াত আমির গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণই রাজপথে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে : আজহারুল ইসলাম লেখাপড়া আনন্দময় করার লক্ষ্যে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী আগামীকাল সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ইরান ইস্যুতে বিরোধীদলীয় নেতার প্রশ্নের জবাব দিল পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত করার চেষ্টা করছে কিছু মহল : প্রধানমন্ত্রী যুদ্ধের ব্যয় নিয়ে পেন্টাগনের মিথ্যাচারের জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাচ্ছেন ১১ সরকারি কর্মকর্তা ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ উদ্ধার

নাফিসের বিরুদ্ধে অভিযোগ দাখিল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ নভেম্বর, ২০১২
  • ৮৬ Time View

নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ উড়িয়ে দেয়ার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশি যুবক কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।
গ্র্যান্ড জুরিতে জমা দেয়া এই অভিযোগে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর জন্যে আগ্নেয়াস্ত্র ব্যবহারের চেষ্টা এবং একটি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনকে সহায়তা করার চেষ্টার অভিযোগ আনা হয়েছে নাফিসের বিরুদ্ধে। দোষী সাব্যস্ত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট ফেডারেল কোর্টের মুখপাত্র রবার্ট নারডোজা বলেন, এ দুটি অভিযোগের বিষয়ে কাজী নাফিসের বক্তব্য চাওয়া হবে। তবে তাকে কবে এজলাসে হাজির করা হবে তা নির্ধারিত হয়নি। এছাড়া তার জামিনের আবেদনের ব্যাপারেও শুনানীর কোন সময় ধার্য করা হয়নি এখন পর্যন্ত।
নাফিসের পক্ষে মামলা পরিচালনার জন্যে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে হেইডি সিজার নামে একজন আইনজীবী নিয়োগ দেয়া হয়েছে। তবে তার জামিনের আবেদনের বিষয়ে কবে শুনানি হবে- সে তারিখও এখনো ঠিক হয়নি।
গত ১৭ অক্টোবর কথিত �স্টিং অপারেশনের� মাধ্যমে নাফিসকে গ্রেপ্তার করে নিউ ইয়র্ক পুলিশ ও এফবিআই বলেছে, এই বাংলাদেশি যুবক ফেডারেল রিজার্ভ ভবন বোমা মেরে উড়িয়ে দেয়ার চেষ্টা করেছিল। কিন্তু তার ভ্যানে সত্যিকারের বিস্ফোরক না থাকায় সেটি আর ফাটেনি। ২১ বছর বয়সী নাফিসকে রাখা হয়েছে ব্র�কলিনের কারাগারে। এই চাঞ্চল্যকর মামলাটি চলবে কি না সে সিদ্ধান্ত নিতে বিষয়টি গ্র্যান্ড জুরিতে পাঠানোর সিদ্ধান্ত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ