1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭

দুদক সংস্কার কমিশনের প্রস্তাবিত আইন ১-২ মাসের মধ্যে বাস্তবায়ন হবে : আসিফ নজরুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১২৭ Time View

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘দুদক সংস্কার কমিশন যেসব আইন প্রস্তাব করেছে, তা আগামী ১ থেকে ২ মাসের মধ্যে বাস্তবায়ন করা হবে।’

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ২টার দিকে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন আইন উপদেষ্টা। পরে বিকেল ৩টার পর দুদক থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের দুর্নীতি দমন বিষয়ক যে সংস্কার কমিশন আছে, তারা দুদক সংস্কারের বিষয়ে কিছু প্রস্তাবনা দিয়েছে।
দুদক সংস্কার কমিশনের প্রস্তাবিত আইনগুলো আগামী দু-এক মাসের মধ্যে বাস্তবায়ন করা হবে।’

আসিফ নজরুল আরো বলেন, ‘দুর্নীতি দমন সংস্কার কমিশনে কিছু প্রস্তাবনা ছিল দুদক সংস্কারের বিষয়ে। কমিশনের প্রস্তাব নিয়ে দুদক চেয়ারম্যানের সঙ্গে আলাপ করেছি।’

গত ১৫ জানুয়ারি অর্থপাচার তদন্তের ক্ষেত্রে দুদকের নেতৃত্বে বিভিন্ন এজেন্সির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে আলাদা টাস্কফোর্স গঠন করা এবং ‘স্বাধীন’ ও ‘সাংবিধানিক’ স্বীকৃতি দেওয়াসহ সংস্থাটির সংস্কারে ৪৭টি সুপারিশ দাখিল করে দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন।
পরে ৮ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়।

সংস্কার কমিশনের প্রতিবেদনে দুদককে একটি ‘কার্যকর’ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেব গড়ে তুলতে এবং প্রতিষ্ঠানটির আমূল সংস্কারে ৩৭ সুপারিশের পাশাপাশি ক্ষমতার অপব্যবহার, আইন পরিবর্তনসহ ১০টি রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়ার সুপারিশ করেছিল সংস্কার কমিশন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ