1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

দুই ব্রোকারেজ হাউসকে ২ লাখ টাকা করে জরিমানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১২
  • ২১১ Time View

ইস্টার্ন হাউজিং লিমিটেডের শেয়ার লেনদেনে অনিয়মের কারণে দুই ব্রোকারেজ হাউসকে দুই লাখ টাকা করে জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এবং সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ (সংশোধনী) আইন ২০০০ এর ২২ ধারা অনুসারে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে ব্যবস্থা নেয় এসইসি।

জানা গেছে, বিধি ভেঙে কোম্পানির শেয়ার কেনার জন্য গ্রাহককে মার্জিন ঋণ প্রদান ও শর্টসেলের দায়ে সালতা ক্যাপিটাল ও আইআইডিএফসি ক্যাপিটাল লিমিটেডকে এই জরিমানা করা হয়।

অন্যদিকে ধারাবাহিকভাবে লেনদেনের মাধ্যমে ইস্টার্ন হাউজিংয়ের শেয়ারের মূল্য বৃদ্ধির মাধ্যমে মুনাফা অর্জন করায় আইআইডিএফসি ক্যাপিটালের গ্রাহক আব্দুল মান্নানকে জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা।

সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এর ১৭(ই)(২) ও (৫) ধারা অনুযায়ী তাকে জরিমানা করা হয়।

প্রসঙ্গত, এসইসির তদন্তে প্রাথমিকভাবে এসব অনিয়ম প্রমাণিত হওয়ার পর গত বছরের ৯ মার্চ সালতা ক্যাপিটাল ও আইআইডিএফসি ক্যাপিটালের কর্মকর্তাদের শুনানির জন্য এসইসিতে ডাকা হয়। প্রতিষ্ঠান দু’টির কর্মকর্তারা শুনানিতে হাজির হয়ে লিখিতভাবে তাদের বক্তব্য পেশ করেন।
এছাড়া প্রতিষ্ঠান দু’টির পক্ষ থেকে অপরাধ শিকার করে এসইসির কাছে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা প্রার্থনাও করা হয়। তবে তাদের বক্তব্য এসইসির কাছে গ্রহণযোগ্য না হওয়ায় এসইসি জরিমানা করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ