1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনামঃ
দুই ইনিংসেই উইকেট বিলিয়ে আসা হৃদয়ের সঙ্গে কী কথা হয়েছে শান্তর ইউক্রেনের জন্য ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গবেষণায় দেশে শীর্ষে যবিপ্রবি অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ প্রতিনিধি দল এক কিস্তির অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা সিলেট টেস্টে মুমিনুলের বদলি কে, জানাল বিসিবি মুক্তির আগেই নতুন রেকর্ড গড়েছে সিনেমা ‘কিং’ বৃষ্টির সঙ্গে বাংলাদেশকে নিয়ে খেলছে ওয়েস্ট ইন্ডিজও দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ করতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

অবসরে যাচ্ছেন বিশ্বকাপ জয়ী স্প্যানিশ গোলরক্ষক

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১২১ Time View

গ্লাভস জোড়া খুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ইতালিয়ান ক্লাব কোমোর স্প্যানিশ গোলরক্ষক পেপে রেইনা। মঙ্গলবার (২০ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবসরের ঘোষণা দেন ৪২ বছর বয়সি এই স্প্যানিশ গোলরক্ষক।

স্পেনের ২০১০ বিশ্বকাপ দলের স্কোয়াডে ছিলেন পেপে রেইনা। এছাড়াও স্পেনের হয়ে ২০০৮ ও ২০১২ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও জিতেছেন তিনি। ক্লাব ক্যারিয়ারেও জিতেছেন নানান শিরোপা। অবশেষে ২৬ বছরের ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন পেপে।

বার্সেলোনার একাডেমী থেকে উঠে আসা রেইনা খেলেছেন লিভারপুল, ভিয়ারিয়াল, বায়ার্ন মিউনিখ, নাপোলির মতো ক্লাবে। ২০২৪ সালে কোমোতে যোগ দেন তিনি। তবে ৪২ বছর বয়সি এই গোলরক্ষককে বেশিরভাগ সময় বেঞ্চেই কাটাতে হয়েছে। অবশেষে অবসরের সিদ্ধান্ত নিয়েই ফেললেন।

অবসরের কথা জানিয়ে রেইনা বলেন, ‘খুবই চমৎকার একটি ক্যারিয়ার শেষ হতে যাচ্ছে, যেটা সবকিছুতে পরিপূর্ণ একটি অধ্যায়। যা কিছু অভিজ্ঞতা লাভ করেছি তার জন্য নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। এমন ক্যারিয়ার আমি আশা করিনি, তবে আমার মনে হয়েছে, সময় এসেছে এবং অনুভব করছি, এখানেই ক্যারিয়ারের ইতি টানার।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ