1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮টি কনটেইনার ওঠানো-নামানোর রেকর্ড সিলেটে একদিনে হাম উপসর্গে চার শিশুর মৃত্যু তরুণ উদ্যোক্তারা জামানত ছাড়াই পাবেন ২০ লাখ টাকা, ঋণের অর্ধেক, অনুদান অর্ধেক, যেভাবে বাছাই বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক | খবর আগামীকাল সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোরে সহযোগিতা নিয়ে ঢাকা-বেইজিং আলোচনা চীনে আন্তর্জাতিক ইউরোলজি সম্মেলনে বাংলাদেশ | খবর শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব : রুহুল কবির রিজভী | আন্তর্জাতিক গণতন্ত্র দিবস গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা সরকারের : মাহ্দী আমিন | শিরোনাম রাতে ঢাকার আবহাওয়া যেমন থাকবে

জাগপার নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত অবৈধ : হাইকোর্ট

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৪৯ Time View

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১৯ মার্চ) নিবন্ধন বাতিলের বৈধতা প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি ফয়েজ আহমেদের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

আদালতে জাগপার পক্ষে শুনানি করেন দলটির চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী তাসমিয়া প্রধান নিজেই শুনানি করেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন দলটির ভাইস চেয়ারম্যান রাশেদ প্রধান।
এই রায়ের মধ্য দিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নিবন্ধন ফিরে পেয়েছে বলে জানান তাসমিয়া।

২০০৮ সালে নির্বাচনের আগে জাগপাকে নিবন্ধন দিলেও ২০২১ সালের ১ ফেব্রুয়ারি দলটির নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। নিবন্ধন বাতিলের এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে পরে হাইকোর্টে রিট করা হয়। প্রাথমিক শুনানির পর নিবন্ধন বাতিলের বৈধতা প্রশ্নে হাইকোর্ট রুল দেন।
চূড়ান্ত শুনানির পর সেই রুল যথাযথ ঘোষণা করে রায় দিলেন উচ্চ আদালত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ