1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধীরগতির বিচার নিয়ে জুলাই শহীদ মাতার আক্ষেপ, জবাব দিলেন আইনমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বিদেশ গেছেন দেড় কোটির বেশি কর্মী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ মেধাবীদের খুঁজতে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

মৌচাকে জামায়াত ও পুলিশের সংঘর্ষ : আটক ৩৮

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ নভেম্বর, ২০১২
  • ১২৬ Time View

রাজধানীর মৌচাকে আবারো জামায়াত-শিবির ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ তাদের ওপর বেশ কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করে। পুলিশের লাঠিচার্জে ২২ জন আহত হয়েছেন। এ ঘটনায় পাল্টা হামলায় পুলিশের ৬ সদস্য আহত হয়ে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত এ সংঘর্ষের  ঘটনা ঘটে।

বিকাল সাড়ে ৪টায় মালিবাগ রেল গেট থেকে মিছিল নিয়ে মৌচাকের দিকে আসলে পুলিশ জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এ সংঘর্ষ চলাকালে মৌচাক-মালিবাগ-মগবাজার রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
৫টার দিকে আবার যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। এখনো এ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ সতর্কাবস্থায় রয়েছে যাতে আবার জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নাশকতা সৃষ্টি না করতে পারে।

পুলিশের রমনা বিভাগের উপকমিশনার সৈয়দ নুরুল ইসলাম জানিয়েছেন, নিষেধাজ্ঞা অমান্য করে মিছিল করায় তাদের বাধা দেয়া হয়। এ সময় পুলিশের ওপর হামলা করায় ৩৮ নেতাকর্মীকে আটক করা হয়। রমনা থানায় আটককৃতদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে দ্রুত বিচার আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম।

রাজশাহীর সাহেববাজার জিরোপয়েন্টে পুলিশ কনস্টেবল মোশাররফের কাছ থেকে রাইফেল ছিনিয়ে নিয়ে তাকে মাটিতে ফেলে দেয় জামায়াত-শিবির ক্যাডাররা।

jamat-shibir-2মোশাররফকে ঘিরে জামায়াত-শিবির ক্যাডাররা

jamat-shibir-3জামায়াত-শিবির ক্যাডাররা পেটাচ্ছে পুলিশ সদস্য মোশাররফকে।

jamat-shibir-4মোশারফফকে ধরাশায়ী করার পর…

jamat-shibir-5মোশারফফকে ধরাশায়ী করার পর…

jamat-shibir-6 পুলিশ সদস্যরা বিশাল কনফেকশনারিতে আশ্রয় নিলে সেখানেও রাইফেল ও লাঠিসোটা হাতে চড়াও হয় শিবিরকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ