1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পিয়ন নিয়োগে ডিসির সঙ্গে প্রতিমন্ত্রী নুরের বিরোধ ববিতে র‍্যাগিংয়ের দায়ে ৪৮ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ‘গেম অব থ্রোনস’ সিনেমা মুক্তি পাবে ২০২৯ সালে সেমিতে আজ বাংলাদেশ পাকিস্তান মুখোমুখি পার্বত্য অঞ্চলে ক্রিকেট প্রতিভা অন্বেষণে বিসিবির উদ্যোগ ‘অবিবাহিত’ বা ‘অভিভাবক ছাড়া’ নারীদের বিদেশযাত্রায় কি আইনি বাধা আছে? চট্টগ্রাম ও সিলেট থেকে তুরস্কে সরাসরি ফ্লাইট চালুর আহ্বান বিমান মন্ত্রীর আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইন বন্ধ সরকারি চাকুরেদের বেতন বৃদ্ধি মূল্যস্ফীতিতে চাপ সৃষ্টি করতে পারে: কেন্দ্রীয় ব্যাংক চুয়াডাঙ্গা জেলা প্রেস ক্লাবের নেতৃত্বে মানিক-জিসান

খুলনা বিভাগে বিএনপির রোডমার্চ ২৭ নভেম্বর শুরু

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০১১
  • ৩৪৯ Time View

যশোর ৩০ অক্টোবর : আগামি ২৭, ২৮ ও ২৯ নভেম্বর বিএনপির খুলনা বিভাগীয় রোডমার্চ অনুষ্ঠিত হবে। রোডমার্চ ঢাকা থেকে যমুনা সেতু হয়ে কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোরের উপর দিয়ে খুলনায় গিয়ে শেষ হবে।
রোডমার্চ বাস্তবায়নের লক্ষ্যে রোববার সকাল ১০টায় যশোরে খুলনা বিভাগের সবগুলো জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ স্থানীয় পৌরসভা মিলনায়তনে বৈঠকে বসেন। বৈঠক শেষে একই স্থানে আয়োজিত সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ রোডমার্চের সম্ভাব্য এই তারিখ ও রুট সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। নেতৃবৃন্দ বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা ও চেয়ারপারসনের সাথে আলোচনা করে এই তারিখ ও রুটের বিষয়টি পরে চূড়ান্ত করা হবে।

সকালে শুরু হওয়া বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম। দলটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মশিউর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নুরুল ইসলাম দাদুভাই, অধ্যাপক মাজেদুল ইসলাম, সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। রোডমার্চে যাতে ব্যাপক লোকসমাগম হয়, তার প্রস্তুতি নিতে নেতা-কর্মীদের প্রতি বৈঠক থেকে আহ্বান জানানো হয়।
বৈঠক শেষে বেলা আড়াইটায় একই স্থানে আয়োজিত সংবাদ সম্মেলনে তরিকুল ইসলাম ও মশিউর রহমান বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ