1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্বজুড়ে থাকা আমেরিকানদের জন্য একটি হালনাগাদ সতর্কবার্তা জারি তেলের কৃত্রিম সংকট রোধে সাতক্ষীরায় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক পেট্রোল পাম্প পরিদর্শন সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে : এলজিআরডি মন্ত্রী ৪ মাসের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম ট্রাম্পের আলটিমেটামে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম হরমুজ পারাপারে জাহাজপ্রতি ২০ লাখ ডলার নিচ্ছে ইরান ৬ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে কোনো সমঝোতা নয়: ইরান বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান মেধা ও প্রযুক্তিতে দেশকে এগিয়ে নেবে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী লেভেলক্রসিংয়ে অটোমেটিক গেট নির্মাণ করা হবে: কৃষিমন্ত্রী

পাকিস্তানি টিকটকারের রহস্যজনক মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৩ Time View

পাকিস্তানের ২২ বছর বয়সী জনপ্রিয় টিকটকার সীমা গুল। তবে টিকটকে সাইকো আরবাব নামেই পরিচিতি তার। প্ল্যাটফর্মটিতে অনুসারীর সংখ্যা প্রায় ৯ লাখ। এই টিকটক তারকার রহস্যজনক মৃত্যু হয়েছে।

২২ বছর বয়সী সাইকো আরবাব টিকটকে বেশ জনপ্রিয়। পাকিস্তানের পেশাওয়ার প্রদেশের বাসিন্দা তিনি। সেখানকার খাইবার পাখতুনখোয়ারের মেট্রোপলিটনের ওয়ারসাক রোড এলাকায় অচেতন অবস্থায় পাওয়া যায় তাকে। পরে মৃত ঘোষণা করা হয়।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে। তরুণী টিকটকারের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমেছে সোশ্যাল মিডিয়ায়।

সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী, খাইবার পাখতুনখোয়ার পুলিশ এরইমধ্যে তদন্ত শুরু করেছে। একইসঙ্গে মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের জন্য ময়নাতদন্ত পরবর্তী প্রমাণ সংগ্রহের চেষ্টা করছে।
প্রাথমিক ধারণা, কোনো পদার্থ অতিরিক্ত সেবন করেছিলেন সাইকো আরবাব। এ থেকে হয়তো মৃত্যু হয়েছে এই টিকটকারের। তার মৃত্যুর ঘটনায় আশপাশের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

এছাড়া জানা গেছে, ওয়ারসাক রোডের বাসায় থাকাকালীন টিকটকারের অবস্থা খারাপ হয়। ২০টি ঘুমের ওষুধ সেবন করেছিলেন।
এ কারণেই অকাল মৃত্যু হয়েছে সাইকো আরবাবের।

স্থানীয় পুলিশ টিকটকারের বাড়ি থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রমাণ সংগ্রহ করেছে বলে জানা গেছে। পাশাপাশি মামলার তদন্ত অব্যাহত রেখেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ